-
আমেরিকায় চিকিৎসকসহ ৫ জনকে হত্যার পর সাবেক খেলোয়াড়ের আত্মহত্যা
এপ্রিল ০৯, ২০২১ ০৭:২৪আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের খ্যাতনামা একজন চিকিৎসক ও তাঁর স্ত্রী এবং তাঁদের দুই নাতি-নাতনিসহ পাঁচজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন দেশটির জাতীয় ফুটবল লিগের (এনএফএল) সাবেক খেলোয়াড় ফিলিপ অ্যাডামস (৩২)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাগজপত্রবিহীন অবৈধ অস্ত্র ঠেকাতে নতুন নির্বাহী আদেশে সই করার পরপরই এ ঘটনা ঘটল।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু তৎপরতা পূর্ণ গতিতে চলবে: ইরান
এপ্রিল ০৯, ২০২১ ০৭:০৮ইরান ঘোষণা করেছে, আমেরিকা যতক্ষণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত দেশটির কোনো পরমাণু তৎপরতা বন্ধ হবে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না, এমনকি এই তৎপরতার গতিও কমানো হবে না।
-
চীনা প্রেসিডেন্টকে আমি করোনাভাইরাস নিয়ে কিছু বলিনি: বাইডেন
এপ্রিল ০৯, ২০২১ ০১:১৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার চীনা সমকক্ষ শি জিনপিং-এর সঙ্গে টেলিফোনালাপে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেননি। তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকায় কোভিড-১৯-এর টিকা প্রদান এবং করোনার নয়া ধরন ছড়িয়ে পড়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
-
রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিস্কার করতে পারে আমেরিকা: ব্লুমবার্গ
এপ্রিল ০৯, ২০২১ ০১:১২মার্কিন সরকার রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিস্কার ও মস্কোর ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও ‘সোলার উইন্ডস’ ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে ওয়াশিংটনের তদন্ত শেষ হয়েছে।
-
ইরানবিরোধী লবিংয়ের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন মোসাদ প্রধান
এপ্রিল ০৮, ২০২১ ১৪:১৫ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন আগামী কয়েকদিনের মধ্যে আমেরিকা সফরে যাচ্ছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লবিং করার জন্য তিনি এ সফর করবেন।
-
করোনা আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছে
এপ্রিল ০৮, ২০২১ ০৬:৪৮প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের ছয় মাস পর আমেরিকার প্রতি তিনজন রোগীর মধ্যে একজন মস্তিষ্ক কিংবা মানসিক অসুস্থতায় ভুগছেন। দুই লাখ ৩০ হাজার রোগীর ওপর জরিপ চালিয়ে এই ফলাফল উঠে এসেছে।
-
ইরাক থেকে সেনা প্রত্যাহারে বাগদাদ-ওয়াশিংটন একমত
এপ্রিল ০৮, ২০২১ ০৩:৩৪ইরাকে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে বাগদাদ এবং ওয়াশিংটন ঐকমত্যে পৌঁছেছে। এ বিষয়ে গতকাল (বুধবার) দু দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে।
-
তাইওয়ানের ওপর হামলা চালাতে পারে চীন; আমেরিকার সতর্কবার্তা
এপ্রিল ০৭, ২০২১ ১৬:০৩মার্কিন সামরিক বাহিনী বলেছে, চাইনিজ তাইপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার জন্য তৎপরতা জোরদার করেছে চীন। তাইপে নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে।
-
একবারেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ধাপে ধাপে নয়: ভিয়েনা থেকে আরাকচি
এপ্রিল ০৭, ২০২১ ০৪:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীষ পর্যায়ের পরমাণু আলোচক এবং অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যদি সত্যিই পরমাণু সমঝোতায় ফিরতে চায় তাহলে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা একসাথেই তুলে নিতে হবে।
-
আমেরিকা: ঘরে অস্ত্র ঢোকার কিছু দিন পরই লাশ হলেন ৬ বাংলাদেশি
এপ্রিল ০৬, ২০২১ ১৩:৩৬মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি বাড়ি থেকে ছয় জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবাই একটি বাংলাদেশি পরিবারের সদস্য।