-
'অর্থের বিনিময়ে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে নাম মুছে নিচ্ছে সুদান'
অক্টোবর ২০, ২০২০ ১২:২২মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে নিজের নাম মুছে দেয়ার জন্য আমেরিকাকে ৩৩ কোটি ৫০ লাখ ডলার দিতে রাজি হয়েছে সুদান। এই অর্থের নিশ্চয়তা পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে বাদ দেয়ার পরিকল্পনা করছেন তিনি।
-
বিমান হামলার পক্ষে আমেরিকার সাফাই; চুক্তি লঙ্ঘনের অভিযোগ তালেবানের
অক্টোবর ১৯, ২০২০ ১৮:২৮আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত সপ্তাহে মার্কিন বাহিনী যে বিমান হামলা চালিয়েছে তাকে দোহা চুক্তির লঙ্ঘন বলে মানতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। ওই হামলাকে তালেবান কথিত শান্তি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
-
সারাবিশ্বে করোনা সংক্রমণের নতুন মাইলফলক
অক্টোবর ১৯, ২০২০ ১৭:১৬বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে চার কোটি মানুষ সংক্রমিত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র দেয়া তথ্যমতে- আজ (সোমবার) পর্যন্ত চার কোটি ২৩৪ জন মানুষ সংক্রমিত হয়েছে।
-
ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভয় পাচ্ছে আমেরিকা
অক্টোবর ১৯, ২০২০ ১৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সামনে এখন আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানি করার বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে। এ কারণে আমেরিকা অনেকটা ভীত হয়ে পড়েছে। ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে যতটা অস্ত্র কিনবে তার চেয়ে অনেক বেশি অস্ত্র রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।
-
বন্দী মুক্ত করার মিশন নিয়ে সিরিয়া সফর করেছেন মার্কিন কর্মকর্তা
অক্টোবর ১৯, ২০২০ ১৪:৩৯সিরিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করার মিশন নিয়ে আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সিরিয়া সফর করেছেন। চলতি বছরের প্রথম দিকে কাশ প্যাটেল নামে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা সিরিয়া সফর করেন।
-
করোনা মহামারীর মধ্যে আরো ৮০ লাখ মানুষ গরিব হয়েছে আমেরিকায়
অক্টোবর ১৯, ২০২০ ০৬:৩০প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে আমেরিকায় আরো অন্তত ৮০ লাখ মানুষ মারাত্মক দারিদ্রের কবলে পড়েছে।
-
আমেরিকার অবজ্ঞার শিকার দেশগুলোর কাছে অস্ত্র বেচবে ইরান: প্রতিরক্ষামন্ত্রী
অক্টোবর ১৯, ২০২০ ০৩:২৬ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, যেসব দেশ বহিঃশক্তির আগ্রাসন থেকে আত্মরক্ষা করতে ইচ্ছুক সেসব দেশের কাছে সমরাস্ত্র বিক্রি করবে তেহরান। তিনি আরো বলেন, আমেরিকার অবজ্ঞা ও অবহেলার শিকার দেশগুলো চাইলে ইরান তাদের কাছে অস্ত্র রপ্তানি করবে।
-
ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে: পম্পেও
অক্টোবর ১৯, ২০২০ ০৩:১০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সতর্ক করে দিয়ে বলেছেন, যেসব দেশ বা ব্যক্তি এখন থেকে ইরানের সঙ্গে অস্ত্র কেনাবেচা করবে সেসব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
-
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে জবাব দেবে রাশিয়া
অক্টোবর ১৮, ২০২০ ১২:৫৭আমরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরিকা যদি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে এ ধরনের উসকানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো।
-
আমেরিকার কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্পের দাবি
অক্টোবর ১৮, ২০২০ ১১:০৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ফ্লোরিডার এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে।