নিউইয়র্ক টাইমস: ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কৌশলগত পরাজয়ের মুখে ঠেলে দিচ্ছে
https://parstoday.ir/bn/news/world-i161876-নিউইয়র্ক_টাইমস_ইরান_যুদ্ধ_যুক্তরাষ্ট্রকে_কৌশলগত_পরাজয়ের_মুখে_ঠেলে_দিচ্ছে
পার্সটুডে: মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এতে বলা হয়েছে, এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, বরং তার মিত্রদের আস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
(last modified 2026-08-02T06:26:31+00:00 )
আগস্ট ০২, ২০২৬ ১২:০৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

পার্সটুডে: মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এতে বলা হয়েছে, এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, বরং তার মিত্রদের আস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

পার্সটুডে: মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এতে বলা হয়েছে, এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, বরং তার মিত্রদের আস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

পার্সটুডে জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে—পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মিত্ররা মনে করছেন ইরানের সঙ্গে সংঘাত কৌশলগত ব্যর্থতার দিকে এগোচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মিত্র দেশগুলো আশঙ্কা করছে যে, ইরানে স্থায়ী কোনো পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতা এমন দুর্বলতাকে প্রকাশ করেছে, যা রাশিয়া ও চীন নিজেদের কৌশলগত সুবিধার জন্য কাজে লাগাতে পারে।

নিউইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে, ইরানের বিরুদ্ধে অভিযানে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ গোলাবারুদও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রতিবেদনের দাবি অনুযায়ী, ইরান আগের চেয়ে আরও দৃঢ় অবস্থানে রয়েছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়নি এবং হরমুজ প্রণালির ওপর কার্যত তেহরানের প্রভাব বেড়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই দুর্বল অবস্থানে পড়েছে এবং সংকটের জন্য একে অপরকে দোষারোপ করছে।

প্রতিবেদনের আরেক অংশে বলা হয়েছে, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ওয়াশিংটনের আচরণ বিশ্বব্যবস্থায় অনিশ্চয়তা তৈরির ধারণাকে আরও জোরালো করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্রদের আস্থা কমে গেছে এবং অনেক দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী বৈদেশিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। প্রতিবেদনের শেষাংশে ইরানের সঙ্গে সংঘাতের তুলনা ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সঙ্গে করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আবারও একটি দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধে পরাজয়ের মুখে পড়তে পারে।#

পার্সটুডে/এমবিএ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।