• আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ ৩০ লাখ ছাড়িয়ে

    আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ ৩০ লাখ ছাড়িয়ে

    জুলাই ০৮, ২০২০ ১৮:০২

    আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে এবং দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। গতকাল (মঙ্গলবার) আরো বহু অঙ্গরাজ্যে নতুন নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ'র সংকট দেখা দিয়েছে।

  • ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের জন্য আমেরিকা সম্পূর্ণভাবে দায়ী

    ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের জন্য আমেরিকা সম্পূর্ণভাবে দায়ী

    জুলাই ০৮, ২০২০ ১৪:১৬

    ইয়েমেনে হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, তার দেশের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের যে আগ্রাসন চলছে তার প্রধান ষড়যন্ত্রকারী হচ্ছে আমেরিকা এবং এই আগ্রাসনের সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনের। তিনি বলেন, আমেরিকার অস্ত্র নিয়ে আঞ্চলিক এসব দেশ ইয়েমেনে আগ্রাসন চালিয়ে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

  • এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও আমেরিকাকে বের করে নিলেন ট্রাম্প

    এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও আমেরিকাকে বের করে নিলেন ট্রাম্প

    জুলাই ০৮, ২০২০ ০২:০৮

    আন্তর্জাতিক চুক্তি ও সংস্থাগুলো থেকে আমেরিকাকে বের করে নেয়ার ধারাবাহিকতায় এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারাবিশ্ব যখন প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের প্রকোপে দিশাহীন তখন ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিল।

  • আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা নয়: উত্তর কোরিয়ার ঘোষণা

    আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা নয়: উত্তর কোরিয়ার ঘোষণা

    জুলাই ০৭, ২০২০ ১৩:২৬

    উত্তর কোরিয়া বলেছে, তারা আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না। পিয়ংইয়ং এবং ওয়াশিংটন নিজেদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আহ্বান জানানোর পর উত্তর কোরিয়ার এ ঘোষণা এলো।

  • সোলাইমানিকে হত্যার কারণ নিয়ে ট্রাম্পের দাবি ছিল মিথ্যা: জাতিসংঘের ঘোষণা

    সোলাইমানিকে হত্যার কারণ নিয়ে ট্রাম্পের দাবি ছিল মিথ্যা: জাতিসংঘের ঘোষণা

    জুলাই ০৭, ২০২০ ১২:১১

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে নির্মমভাবে শহীদ করা হয়। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ওই হামলায় সোলাইমানি ছাড়াও ইরাকের জনপ্রিয় গণবাহিনী ‘হাশদ আশ-শাবি’র উপপ্রধান মাহদি আল মুহান্দিসসহ আরো কয়েকজন সেনা জওয়ান শহীদ হন। আমেরিকার ওই বেআইনি ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়।

  • করোনার থাবায় আর্থ-রাজনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত যুক্তরাষ্ট্র

    করোনার থাবায় আর্থ-রাজনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত যুক্তরাষ্ট্র

    জুলাই ০৬, ২০২০ ১৩:৪৬

    চীন থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা এ দেশটিতেই। করোনার প্রকোপে আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত, দেখা দিয়েছে তীব্র সামাজিক ও রাজনৈতিক সংকট। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের ভেতরে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

  • ‘ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে দেয়ার হাতিয়ার হবে না উত্তর কোরিয়া’

    ‘ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে দেয়ার হাতিয়ার হবে না উত্তর কোরিয়া’

    জুলাই ০৬, ২০২০ ০২:৪১

    কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, এ ধরনের আলোচনাকে ওয়াশিংটন কেবলমাত্র তার ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

  • করোনা মোকাবেলায় নিষেধাজ্ঞার প্রভাব: আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরান

    করোনা মোকাবেলায় নিষেধাজ্ঞার প্রভাব: আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরান

    জুলাই ০৫, ২০২০ ১২:৪৫

    আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপ করা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় তেহরান এই মামলা করেছে।

  • সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করব: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

    সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করব: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

    জুলাই ০৫, ২০২০ ০২:৩১

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবস্থা করার পাশাপাশি তিনি তার দেশের সশস্ত্র বাহিনীকে সব দিক দিয়ে শক্তিশালী করার কর্মসূচি হাতে নিয়েছেন। ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় মাদুরো এ পরিকল্পনার কথা জানান।

  • ইসরাইল পশ্চিম তীর দখল করলে তৃতীয় ইন্তিফাদা শুরু করব: ফিলিস্তিন

    ইসরাইল পশ্চিম তীর দখল করলে তৃতীয় ইন্তিফাদা শুরু করব: ফিলিস্তিন

    জুলাই ০৫, ২০২০ ০১:৩৮

    ইহুদিবাদী ইসরাইল অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর দখলে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করলে ফিলিস্তিনি জনগণ তৃতীয় ইন্তিফাদা গণআন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের উপদেষ্টা নাবিল শাস।