-
করোনা আক্রান্তের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেল আমেরিকা
মার্চ ২৭, ২০২০ ০৮:৫৯চীনসহ বিশ্বের সব দেশকে ছাড়িয়ে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে শীর্ষে অবস্থান করছে আমেরিকা। দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১৭ হাজারের বেশি মানুষকে। সবমিলিয়ে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৯৬ জন।
-
সাহায্য চাই না, করোনাবিরোধী যুদ্ধে আমেরিকাকে সহায়তা করতে সক্ষম ইরান: আইআরজিসি
মার্চ ২৭, ২০২০ ০৭:৪৫ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রশাসনের সহায়তার কোনও প্রয়োজন ইরানের নেই, বরং নতুন করোনাভাইরাস কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে আমেরিকাকে সহায়তা করার মতো পর্যাপ্ত স্বাস্থ্য সক্ষমতা ইরানের রয়েছে।
-
লেভিনসন বহু বছর আগে ইরান ত্যাগ করেছেন: মুখপাত্র
মার্চ ২৭, ২০২০ ০৩:৩১মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই’র সাবেক গুপ্তচর রবার্ট লেভিনসন ইরানে আটকাবস্থায় মারা গেছেন বলে তার পরিবারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, লেভিনসন বহু বছর আগে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে ইরান ত্যাগ করেছেন।
-
মার্কিন এফ-১৮’র হঠকারিতা ধরেছিল ইরানের তৈরি রাডার ব্যবস্থা
মার্চ ২৬, ২০২০ ১৮:১৩ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ ইসলামী প্রজাতন্ত্রের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার দিয়েই মার্কিন এফ-১৮’র অবস্থান নির্ণয় করেছে। ইরানের আকাশসীমা লঙ্ঘনের হঠকারিতা করার সময় এর অবস্থান নির্ণয় করা হয়েছিল এবং সে অপচেষ্টা ভণ্ডুল করে দেয়া হয়।
-
তাইওয়ান প্রণালীতে আবার মার্কিন যুদ্ধজাহাজ!
মার্চ ২৬, ২০২০ ১৭:৫০কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আমেরিকার এ উস্কানিমূলক তৎপরতায় অবধারিতভাবে চীন ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে।
-
তৃতীয় শ্রেণীর প্রপাগান্ডার জন্য পম্পেওর সমালোচনা করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৬, ২০২০ ১৩:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং এই প্রোপাগান্ডা করোনাভাইরাসের মতো প্রাণঘাতী মহামারীর মধ্যেও অব্যাহত রয়েছে। ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর জন্য জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
-
করোনার প্রভাব আমেরিকার রাজনৈতিক অঙ্গনেও: মুখোমুখি হোয়াইট হাউজ ও কংগ্রেস
মার্চ ২৬, ২০২০ ১০:৩৮আমেরিকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুধু অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনকেই প্রভাবিত করেনি একইসঙ্গে এ রোগের বিস্তার দেশটির রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে। এ ভাইরাসের বিস্তার ও তা মোকাবেলার ধরনকে কেন্দ্র করে হোয়াইট হাউজ ও কংগ্রেসের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে।
-
আমেরিকায় ১ দিনে আক্রান্ত ১০ হাজার
মার্চ ২৬, ২০২০ ১০:০৪আমেরিকায় অসম্ভব গতিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। গতকাল (বুধবার) শুধু একদিনেই মারা গেছে ২০০ ব্যক্তি। এর ফলে আমেরিকার করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯২১-এ।
-
এবারে পেন্টাগনের চার দেয়ালের মধ্যে হানা দিল করোনাভাইরাস
মার্চ ২৬, ২০২০ ০৮:৩৯মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের চার দেয়ালের মধ্যে এবারে হানা দিয়েছে করোনাভাইরাস। পেন্টাগনের এক মেরিন কর্মকর্তা কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী।
-
করোনাভাইরাসের সংকট কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে: পেন্টাগন
মার্চ ২৬, ২০২০ ০৭:৩১মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সতর্ক করে বলেছে, আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের এই মহামারী কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।