-
ফক্স নিউজের শিরোনাম দেখে পররাষ্ট্রনীতি ঠিক করবেন না: ট্রাম্পকে জারিফ
জানুয়ারি ২৬, ২০২০ ১৬:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাস্তবতার আলোকে আমেরিকার পররাষ্ট্র নীতি ঠিক করুন, রিপাবলিকান দলের সমর্থক ফক্স নিউজ চ্যানেলের শিরোনামের উপর ভিত্তি করে নয়।
-
ট্রাম্পকে ‘স্বৈরশাসক’ বললেন কংগ্রেসম্যান জেরোল্ড নাডলার
জানুয়ারি ২৬, ২০২০ ১০:৪৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন ঝানু কংগ্রেসম্যান এবং মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান জেরোল্ড নাডলার।
-
ইরাক থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে আমেরিকা: ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত
জানুয়ারি ২৬, ২০২০ ০৯:৫২ইরাক থেকে সম্মানজনক উপায়ে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য হন্যে হয়ে নিরাপদ পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রচেষ্টা জোরদার করেছেন।
-
ইরানের সঙ্গে যুদ্ধ বাধাতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস: বিশ্লেষক
জানুয়ারি ২৬, ২০২০ ০৯:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছে দৈনিক নিউইয়র্ক টাইমস। একথা বলেছেন আমেরিকার প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার ডন ডেবার। তিনি নিউইয়র্ক টাইমসকে বিশ্বের অন্যতম ইহুদিবাদী পত্রিকা বলে মন্তব্য করেন।
-
‘জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ড মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাবে’
জানুয়ারি ২৬, ২০২০ ০৪:০৬ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন,আমেরিকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের ফলে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অবসানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।
-
কাশ্মীরের রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানাল আমেরিকা
জানুয়ারি ২৫, ২০২০ ১৭:৪৮মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস জম্মু-কাশ্মীরে আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে অ্যালিস ওয়েলস এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে ইরান এবং ইরাক
জানুয়ারি ২৫, ২০২০ ১৭:৩৯আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ আদালতে মামলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইরাক। আজ (শনিবার) ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি এবং ইরাকের উচ্চ বিচারিক পরিষদের প্রধান ফাইক আল-জাইদান এক টেলিফোন সংলাপে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনা আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে
জানুয়ারি ২৫, ২০২০ ১৫:১৯মার্কিন ড্রোন হামলায় ইরানের আইআরজিসি'র কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও গত ৮ জানুয়ারি ইরাকের আইন আল আসাদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও সেসময় দাবি করেছিলেন ওই হামলায় তাদের কোনো সেনা হতাহত হয়নি। কিন্তু ওয়াশিংটন এখন ধীরে ধীরে তাদের কতজন সেনা আহত হয়েছে সে তথ্য দেয়া শুরু করেছে।
-
আমেরিকায় গৃহহীন মানুষের সংখ্যা দুই লাখের বেশি: গবেষণা রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২০ ১৪:৩০আমেরিকায় দুই লাখের বেশি রাষ্ট্রহীন মানুষের সংখ্যা থাকতে পারে বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। এ সমস্ত মানুষ তাদের স্বজন থেকে বিচ্ছিন্ন এবং তারা ভ্রমণ করা, ব্যাংক লেনদেন, ডাক্তার দেখানো এমনকি কোনো চাকরি পাওয়ার অবস্থায় নেই। সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
-
ইরানি হামলায় মার্কিন সেনা আহত; ট্রাম্পের মন্তব্যকে বিরক্তিকর বললেন বাইডেন
জানুয়ারি ২৫, ২০২০ ১৩:০৬মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী জো বাইডেন বলেছেন, ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়া সেনাদের সংখ্যা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা বিরক্তিকর।