-
ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: আরো মার্কিন সেনার চিকিৎসা নেয়ার কথা স্বীকার
জানুয়ারি ২২, ২০২০ ১০:০১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলায় আরো অনেক মার্কিন সেনার চিকিৎসা নেয়ার কথা স্বীকার করেছে সেনা সদরদপ্তর পেন্টাগন।
-
ইরান ও ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন চাপ মানবতাবিরোধী অপরাধ: রুহানি
জানুয়ারি ২১, ২০২০ ২১:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ভেনিজুয়েলা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের অবৈধ নিষেধাজ্ঞাসহ চাপ সৃষ্টির কৌশল ও ষড়যন্ত্র প্রকৃতপক্ষে মানবতাবিরোধী অপরাধ। মার্কিন এই ষড়যন্ত্র মোকাবেলার মৌলিক উপায় হচ্ছে প্রতিরোধ।
-
ভেনিজুয়েলায় আমাদের কাজ এখনো শেষ হয় নি: মাইক পম্পেও
জানুয়ারি ২১, ২০২০ ১০:২৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভেনিজুয়েলায় মার্কিন সরকারের উদ্দেশ্য এখনো সম্পূর্ণভাবে সফল হয় নি। সেখানে তাদের আরো কাজ বাকি রয়েছে।
-
ইমপিচমেন্ট: সিনেটে সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও চাপে ট্রাম্প
জানুয়ারি ২১, ২০২০ ০৯:৩৮মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের বিচার শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। বিশ্বাস ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু হতে যাচ্ছে।
-
মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করল ইরাক
জানুয়ারি ১৯, ২০২০ ১৫:৪৩মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম। গতকাল (শনিবার) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আস-সাফাদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দোষারোপ করেন।
-
পশ্চিম এশিয়ার ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৯, ২০২০ ১৩:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বর্তমানে পশ্চিম এশিয়ায় ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে এবং এ পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে আমেরিকা। ভারতের 'টাইমস নাও' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড: এবার নতুন অজুহাত দেখালেন ট্রাম্প
জানুয়ারি ১৯, ২০২০ ০৭:১৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নতুন অজুহাত দেখিয়েছেন। তিনি বলেছেন, ইরানের এ জেনারেল "আমাদের দেশের বিরুদ্ধে বাজে কথা বলছিলেন"।
-
আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে পারে তালেবান: রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২০ ১৫:২৬আফগানিস্তানের তালেবান গোষ্ঠী চলতি জানুয়ারি মাসের মধ্যে মার্কিন সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি সই করার ব্যাপারে রাজি হয়েছে। এজন্য তালেবান মার্কিন সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখার চিন্তা করছে।
-
মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান দারুণ ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখিয়েছে: বিশ্লেষক
জানুয়ারি ১৮, ২০২০ ১৪:৩৭ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান চমৎকার প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখিয়েছে। এর মাধ্যমে তেহরান দেখিয়ে দিয়েছে যে, আমেরিকার পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো হামলা মোকাবেলার জন্য তারা প্রস্তুত ছিল।
-
ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির খবর বের হতে শুরু করেছে
জানুয়ারি ১৮, ২০২০ ১২:৪৮মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর পাল্টা জবাবে ইরানও ইরাকে অবস্থিত মার্কিন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নিজ সেনাদের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করলেও এখন ধীরে ধীরে এ সংক্রান্ত নানা খবরাখবর প্রকাশিত হচ্ছে।