-
সিনেটে ট্রাম্পের ইমপিচমেন্টের বিচার জোরদার করেছে রিপাবলিকান দল
জানুয়ারি ১৮, ২০২০ ১০:১৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের বিচার প্রক্রিয়া জোরদার করেছেন রিপাবলিকান দলের সিনেটররা। আগামী সপ্তাহে বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
-
‘তথ্যচিত্র প্রমাণ দিচ্ছে ইরানি হামলা সম্পর্কে মিথ্যা বলছে আমেরিকা’
জানুয়ারি ১৮, ২০২০ ০৯:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী ইরাকে অবস্থিত আমেরিকার বিমানঘাঁটি আইন আল-আসাদে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার ক্ষয়ক্ষতি ব্যাপারে আমেরিকা মিথ্যা বলছে। এ কথা বলেছেন, ইউরোপের বিখ্যাত সাংবাদিক রবার্ট ইনলাকেশ যিনি অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দীর্ঘ সময় ধরে ফিলিস্তিন-ইসরাইল বিষয়ক নানামুখী রিপোর্ট করেছেন। এছাড়া, তিনি মধ্যপ্রাচ্য নিয়ে বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্লেষণ করে থাকেন।
-
দায়েশ সন্ত্রাসীদের মুফতি আটক; বহন করতে লাগলো ট্রাক
জানুয়ারি ১৭, ২০২০ ২১:৩১উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের নেতা শিফা আন-নিমাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর ইরাকের সোয়াট বাহিনীর সদস্যরা এক রকমের বিপদে পড়েছিলেন।
-
সোলাইমানি হত্যার দায়ে ট্রাম্পের প্রাণদণ্ড হওয়া উচিত বললেন মার্কিন সাংবাদিক
জানুয়ারি ১৭, ২০২০ ১৬:১৫ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি'র আল কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের প্রাণদণ্ড হওয়া উচিত। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন মার্কিন লেখক, সাংবাদিক এবং রেডিও উপস্থাপক কেভিন ব্যারেট।
-
সিরিয়ার তেল লুটপাট: ৭৫ ট্রাক ভর্তি সেনা এবং সরঞ্জাম পাঠাল আমেরিকা
জানুয়ারি ১৭, ২০২০ ১৫:১১সিরিয়ার তেল সমৃদ্ধ কয়েকটি দখলীকৃত এলাকায় অন্তত ৭৫টি ট্রাক ভর্তি সেনা ও সরঞ্জামের বহর পাঠিয়েছে আমেরিকা। পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আজ-জোর এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাখার কয়েকটি এলাকা থেকে তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাটে ওয়াশিংটন এবং তার মিত্ররা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে।
-
আমেরিকার পতাকা পদদলিত করল তেহরানিরা
জানুয়ারি ১৭, ২০২০ ১৪:৪০আজ জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা আমেরিকার পতাকা পদদলিত করেন। তাদের হাতে হাতে ইরানি জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহানদেসের ছবি শোভা পাচ্ছিল। এরই মধ্যে অনেকেই আমেরিকা ও ইসরাইলের পতাকায় আগুন দিয়েছেন।#
-
ক্ষেপণাস্ত্র হামলা: এবারে আহত হওয়ার কথা স্বীকার করল আমেরিকা
জানুয়ারি ১৭, ২০২০ ১২:৪৩ইরাকে মার্কিন অন্যতম বৃহৎ ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ সেনা আহত হয়েছে বলে আমেরিকার সেনা বাহিনী শেষপর্যন্ত স্বীকার করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে জানুয়ারি মাসের ৩ তারিখে বিমান হামলা চালিয়ে হত্যার জবাবে এ ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান।
-
এস-৪০০ কেনার বিষয়ে মার্কিন চাপের কথা নাকচ করলেন ইরাকি এমপি
জানুয়ারি ১৭, ২০২০ ০৪:১৯রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে বাগদাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকির কথা নাকচ করেছেন ইরাকের জাতীয় সংসদের একজন সদস্য। তিনি বলেছেন, এই ধরনের চাপ বাস্তবতার ধারে কাছেও নেই।
-
ইরান নিয়ে ইউরোপীয়দের হুমকি দিয়েছিলেন ট্রাম্প: রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২০ ১২:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ। তবে এ ঘোষণার আগে ইউরোপের এসব দেশকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ওয়াশিংটন পোস্ট পত্রিকার গতকালের (বুধবার) এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
-
ট্রাম্পের মিথ্যাচারে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে
জানুয়ারি ১৬, ২০২০ ১১:৫৮আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে মিথ্যাচার করছেন তাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে সেটি ইরাক যুদ্ধের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা তৈরি করবে।