-
মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে: আমেরিকাকে রুহানি
জানুয়ারি ১৫, ২০২০ ১৫:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, “আমেরিকার নিজের স্বার্থেই আমাদের অঞ্চল ছেড়ে যাওয়া উচিত। এতে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা হবে।”
-
মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিলেন মুক্তাদা সাদর
জানুয়ারি ১৫, ২০২০ ১২:০১ইরাকের অভ্যন্তরে মার্কিন সামরিক বাহিনীর অব্যাহত উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আস-সাদর।
-
বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে আবার রকেট হামলা
জানুয়ারি ১৫, ২০২০ ০৫:৪৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তাজি নামে এ ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক বাহিনীর সদস্যরা রয়েছে যারা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার দাবি করে আসছে।
-
ব্রিটেন তোতাপাখির মতো যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে: জাওয়াদ জারিফ
জানুয়ারি ১৪, ২০২০ ১৮:১৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ব্রিটেন তোতাপাখির মতো যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে এবং পশ্চিম এশীয় অঞ্চলে ওয়াশিংটনের সন্ত্রাসবাদী লড়াইয়ে অন্ধভাবে অংশ নেয়।
-
ইমপিচমেন্ট: ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না রিপাবলিকান দল
জানুয়ারি ১৪, ২০২০ ১৭:৩১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য যেসব অভিযোগ আনা হয়েছে তা বাতিল করে দিতে তিনি যে আহ্বান জানিয়েছিলেন নিজের দল রিপাবলিকান তা নাকচ করেছে।
-
বড় রকমের বাজেট ঘাটতির মুখে আমেরিকা
জানুয়ারি ১৪, ২০২০ ১৬:০৯বড় রকমের বাজেট ঘাটতির মুখে পড়েছে আমেরিকা। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৮ ভাগ বাজেট ঘাটতি বেড়েছে। গত ৮ বছরের মধ্যে এটিই বাজেট ঘাটতির সবচেয়ে বড় রেকর্ড যা এক ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে।
-
বিমান দুর্ঘটনায় ইরান সরকার তার সকল দায়িত্ব পালন করবে: প্রেসিডেন্ট রুহানি
জানুয়ারি ১৪, ২০২০ ১৫:৩৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইউক্রেনীয় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন: তাঁর সরকার এ ব্যাপারে নাগরিক অধিকার ও আইন অনুযায়ী সকল দায়িত্ব পালন করবে। তিনি সাম্প্রতিক ওই বিমান দুর্ঘটনার জন্য এ অঞ্চলে মার্কিন ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দায়ি করে বলেছেন: বিমান দুর্ঘটনায় ইরানসহ বিদেশি যেসব নাগরিক নিহত হয়েছে তাদের সকল দায়দায়িত্ব ইরান সরকারের। রুহানি আরও বলেন: ওই দুর্ঘটনার সার্বিক তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
-
ফের বাগাড়ম্বর: অথচ সাত মাস আগেই সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
জানুয়ারি ১৪, ২০২০ ১২:৪৩গত তিন জানুয়ারি বাগদাদ বিমান বন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি'র উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস শহীদ হন। সোলাইমানি মার্কিন দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন এমন অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হত্যাকাণ্ড চালানো হয়।
-
ইরানের ওপর স্বেচ্ছাচারী নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করল চীন
জানুয়ারি ১৪, ২০২০ ১২:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞাকে ‘স্বেচ্ছাচারী নিষেধাজ্ঞা’ বলে মন্তব্য করেছে চীন। দেশটি এ ধরনের নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে।
-
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ
জানুয়ারি ১৩, ২০২০ ১২:১৮মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর পাকিস্তানের রাজধানীতে এ বিক্ষোভ হলো।