-
'ইরাক থেকে মার্কিন সেনাদের জোর করে তাড়ানো হতে পারে'
জানুয়ারি ২৯, ২০১৯ ১৫:৪৭ইরাকের প্রভাবশালী দল আসায়েবে আহলে হক ( সংক্ষেপে এএএইচ বা সত্যনিষ্ঠদের জোট) বা লিগ অফ রাইটিয়স-এর মহাসচিব শেইখ কেইস আল খাজআলী বলেছেন, ইরাকে ওয়াহাবিবাদী-ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস-এর পরাজয়ের পর মার্কিন সেনা উপস্থিতির কোনো যৌক্তিকতা ও অজুহাতই নেই।
-
আমেরিকা শত শত বিলিয়ন ডলার ব্যয়েও তৈরি করতে পারে নি লেজার মারণাস্ত্র
জানুয়ারি ২৯, ২০১৯ ১৩:৩২মার্কিন সামরিক বাহিনী ৬০ বছরে শত শত কোটি ডলার ব্যয় করেও লেজার মারণাস্ত্র তৈরিতে ব্যর্থ হয়েছে। কথিত 'স্টার ওয়ার' বা 'নক্ষত্র যুদ্ধের' এ অস্ত্র কৃত্রিম উপগ্রহ বা বিমান হতে ব্যবহার করা যাবে বলে ব্যাপক ঢাক-ঢোল পেটানো হয়েছিল। অথচ বাস্তব এমন কোনো অস্ত্র তৈরি তো হয় নি বরং গোটা গবেষণা এবং কর্মকাণ্ড প্রযুক্তি জগতে এক উপহাসের পাত্রে পরিণত হয়েছে।
-
সতর্ক থাকুন, তেল চুরি করতে চায় আমেরিকা: মাদুরো
জানুয়ারি ২৯, ২০১৯ ১২:৩৩ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের তেল সম্পদ চুরি করতে চায় আমেরিকা; এজন্য তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তিনি বলেন, দেশের প্রধান তেল রপ্তানিকারক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে তেল থেকে আসা আয় বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডোর মাধ্যমে তারা চুরি করতে চায়।
-
সাইবার সক্ষমতার ক্ষেত্রে নিজ শত্রুদের চেয়ে পিছিয়ে পড়েছে পেন্টাগন
জানুয়ারি ২৯, ২০১৯ ০৯:০৬মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সাইবার সক্ষমতার দিক থেকে শত্রুদের চেয়ে অনেক পেছনে পড়ে রয়েছে। সাইবার সক্ষমতার উন্নয়ন তো দূরের কথা বরং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিরাজমান ঘাটতি পূরণেই বর্তমানে দিশাহারা পেন্টাগন।
-
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জানুয়ারি ২৯, ২০১৯ ০৩:৫৬মার্কিন সরকার ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
-
‘গণতন্ত্রের জন্য নয় বরং তেলের জন্য ভেনিজুয়েলা নিয়ে আমেরিকার এই নীতি’
জানুয়ারি ২৮, ২০১৯ ০৯:১১আমেরিকার গ্রিন পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন বলেছেন, ভেনিজুয়েলা ইস্যুতে মার্কিন সরকারের বর্তমান অবস্থান প্রকৃতপক্ষে গণতন্ত্রের জন্য নয় বরং তেল সম্পদের জন্য। তিনি আরো বলেছেন, লাতিন আমেরিকার দেশগুলো নিয়ে আমেরিকার নীতি কখনো গণতন্ত্রের জন্য পরিচালিত হয় নি।
-
রাশিয়ার ২ বোমারু বিমান তাড়িয়ে দিল আমেরিকা ও কানাডা
জানুয়ারি ২৭, ২০১৯ ১৭:৫২রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে আমেরিকা ও কানাডার চারটি যুদ্ধবিমান। শুক্রবার রাশিয়ার বিমান দুটি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড বা নোরাড।
-
পরমাণু অস্ত্র উন্নত করতে ৫০ হাজার কোটি ডলার খরচ করবে আমেরিকা
জানুয়ারি ২৭, ২০১৯ ১৫:২৪মার্কিন সরকার পরমাণু অস্ত্র উন্নত করা এবং তা সংরক্ষণের জন্য আরো ৫০ হাজার কোটি ডলার খরচের পরিকল্পনা নিয়েছে। আগামী এক দশকে পরমাণু অস্ত্রের পেছনে এ অর্থ খরচ করা হবে।
-
এবার আমেরিকার লুইজিয়ানায় তরুণের গুলিতে নিহত ৫
জানুয়ারি ২৭, ২০১৯ ১১:২৮আমেরিকার লুইজিয়ানায় ২১ বছর বয়সী এক তরুণ নিজের মা-বাবা এবং অন্য তিনজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ সশস্ত্র ও ভয়ঙ্কর যুবক ডাকোটা থেরিওটকে হন্যে হয়ে খুঁজছে।
-
দোহা সংলাপ: আফগানিস্তান থেকে শিগগিরি সেনা প্রত্যাহার করবে আমেরিকা
জানুয়ারি ২৬, ২০১৯ ১৬:০৬কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে আলোচনা চলছে তাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে আমেরিকা। দোহা আলাচনার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘তোলো নিউজ’ এ খবর দিয়েছে।