-
এবার ইরানের সঙ্গে 'বাস্তব চুক্তি' চান ট্রাম্প!
জুলাই ২৫, ২০১৮ ০৮:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে তার ভাষায় ‘বাস্তব চুক্তি’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিষয়ে কয়েক দিন আগের কঠোর অবস্থান থেকে সরে এসে নতুন করে চুক্তি সইয়ের আগ্রহ প্রকাশ করলেন তিনি।
-
ট্রাম্পের বক্তব্য নিয়ে হোয়াইট হাউজের দাবি ইরান ইস্যুতে পিছু হটার ইঙ্গিত
জুলাই ২৪, ২০১৮ ১৩:১৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দেশটির ইরান বিরোধী তৎপরতা বহুগুণে বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ডাক দিলেও আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছেন।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা মানব না: আমেরিকাকে তুরস্ক
জুলাই ২৪, ২০১৮ ১৩:০৭তুরস্ক ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
ইরানে হামলা চালাতে রাজি নয় মার্কিন সেনা কমান্ডাররা: মেজর জেনারেল বাকেরি
জুলাই ২৩, ২০১৮ ১৪:২১ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি তার দেশের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা ও হুমকির কথা উল্লেখ করে বলেছেন, ইসলামি ইরান শত্রুর যেকোনো হঠকারী পদক্ষেপ বা আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।
-
ইরানকে মোকাবেলা করার অবস্থানে নেই আমেরিকা: বাসিজ প্রধান
জুলাই ২৩, ২০১৮ ১৩:৫২ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন গেইবপারবার বলেছেন, তেহরানকে হুমকি দেয়ার অবস্থানে নেই আমেরিকা। প্রেসিডেন্ট হাসান রুহানিকে উদ্দেশ্য করে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ টুইটার বার্তাকে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' হিসেবে আখ্যায়িত তা নাকচ করে দিয়েছেন তিনি।
-
হুমকি দেবেন না, নয়তো ফল ভোগ করতে হবে: ট্রাম্পের বাগাড়ম্বর
জুলাই ২৩, ২০১৮ ১২:৩৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানকে এমন শিক্ষা দেয়া হবে, ইতিহাসে খুব কম সংখ্যক লোকই এর পরিণতি ভোগ করেছে। ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মার্কিন প্রশাসন যখন নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তখন ট্রাম্পের পক্ষ থেকে হুমকি এলো।
-
সিংহের লেজ নিয়ে খেলবেন না: ট্রাম্পকে রুহানি
জুলাই ২২, ২০১৮ ১২:১৪ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার জানা উচিত ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করলে সব শান্তির সন্ধান পাওয়া যাবে এবং তেহরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অর্থ হবে নিজেকে সব ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলা।
-
সিরিয়ায় মার্কিন জোটের নির্বিচার হামলা; বহু হতাহত
জুলাই ২২, ২০১৮ ১১:৪৩মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে নতুন করে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।
-
আমেরিকার হাতিয়ার ইরানবিরোধী সন্ত্রাসী 'মোনাফেকিন গোষ্ঠী': পর্ব-দুই
জুলাই ২২, ২০১৮ ১০:২১ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ৩০ জুন ইরান বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী 'এমকেও''র বৈঠক অনুষ্ঠিত হয়। পাশ্চাত্য বিশেষ করে আমেরিকা এবং কয়েকটি আরব মিত্র দেশের সমর্থনে প্রতি বছর রাজধানী প্যারিসের উপকণ্ঠে ইরান বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী 'এমকেও''র বৈঠক অনুষ্ঠিত হয়। এমকেও'র গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি বছর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
-
তালেবানের সঙ্গে আলোচনা করছে আমেরিকা
জুলাই ২২, ২০১৮ ০৯:২৮আফগান তালেবানের সঙ্গে আলোচনা করছে মার্কিন সরকার। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ঝুলে থাকা আফগান যুদ্ধ অবসানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলোচনার এই পদক্ষেপ নিয়েছে।