-
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে নিল রাশিয়ার সেনারা
জুলাই ২৮, ২০২২ ১৪:২৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা জানিয়েছেন যে, দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে পড়েছে। এর আগে রাশিয়ার সেনারা বলেছিল যে, সম্পূর্ণ অক্ষত অবস্থায় ওই বিদ্যুৎ কেন্দ্র তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর ইউক্রেনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলো।
-
কিয়েভ রাশিয়ার অংশ, একে মুক্ত করতে হবে: দোনেৎস্ক
জুলাই ২৮, ২০২২ ০৩:১৫ইউক্রেনের স্বশাসিত অঞ্চল দোনেৎস্কের প্রেসিডেন্ট দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার অংশ এবং এগুলোকে মুক্ত করে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে হবে। তিনি বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে লিখেছেন, কিয়েভ, খারকিভ ও ওদেসার মতো ‘রুশ শহরগুলো’ মুক্ত করার সময় এসেছে।
-
আমেরিকা ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনে
জুলাই ২৬, ২০২২ ১১:৩৬আমেরিকা ৫৮০টি ফিনিক্স ঘোস্ট কামিকাযে ড্রোন ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দেয়া হবে।
-
৫ মাসে ৩৯,৭০০ রুশ সেনাকে হত্যার দাবি করল ইউক্রেন
জুলাই ২৬, ২০২২ ০৭:৩১ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে সেদেশের গণমাধ্যমগুলো চলমান যুদ্ধে রুশ সেনাদের এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেছে। কিয়েভ দাবি করেছে, গত পাঁচ মাসের যুদ্ধে ৩৯ হাজার ৭০০ রুশ সেনা নিহত হয়েছে। পর্যবেক্ষকরা ইউক্রেনের সেনাবাহিনীর দেয়া এ পরিসংখ্যানকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন।
-
চুক্তির অর্থ ইউক্রেনে হাত-পা গুটিয়ে বসে থাকা নয়: রাশিয়া
জুলাই ২৬, ২০২২ ০১:২০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে যে চুক্তি হয়েছে তার অর্থ এই নয় যে, রাশিয়া ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে। তিনি গতকাল (সোমবার) গণপ্রজাতন্ত্রী কঙ্গো সফর করতে গিয়ে এ মন্তব্য করেন।
-
'রাশিয়ার বিমান ছিনতাইয়ে ইউক্রেনের পরিকল্পনা ব্যর্থ'
জুলাই ২৫, ২০২২ ১০:৪১রাশিয়ার কয়েকটি সামরিক বিমান ছিনতাইয়ের জন্য ইউক্রেন বিশেষ পরিকল্পনা নিয়েছিল তবে রাশিয়ার গোয়েন্দারা তা ব্যর্থ করে দিয়েছে।
-
নিষেধাজ্ঞা প্রমাণ করেছে ইউক্রেন নয় মূল বিষয় অন্য কোথাও: ল্যাভরভ
জুলাই ২৫, ২০২২ ০২:৪৩বিশ্বে খাদ্য সংকটের জন্য নিজের দায় সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মিশর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার কায়রোয় এক বক্তব্যে বলেছেন, পশ্চিমারা এ বাস্তবতা সম্পূর্ণ উপেক্ষা করার চেষ্টা করছে যে, রাশিয়ার ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই বিশ্বে খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে।
-
ন্যাটো ক্রিমিয়ায় হামলার আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া: বেলায়েতি
জুলাই ২৫, ২০২২ ০১:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালানোর পরিকল্পনা করেছিল; কিন্তু তার আগেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়া। তিনি গতকাল (রোববার) তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
ওদেসা বন্দরে কেবল সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে: রাশিয়া
জুলাই ২৪, ২০২২ ১৪:২০ইউক্রেনের ওদেসা বন্দরে বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ নাকচ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের ওদেসা বন্দরে দেশটির সামরিক নৌযানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
-
আমাদেরই তো কত সমস্যা, আবার ইউক্রেনকে কেন সাহায্য: ট্রাম্পের প্রশ্ন
জুলাই ২৪, ২০২২ ১৪:০৯সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমেরিকার নিজেরই তো কত সমস্যা রয়েছে, এর মধ্যে আবার ইউক্রেনকে কেন অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করতে হবে?” তিনি বলেন, ইউরোপের দেশগুলোর উচিত ইউক্রেনকে সাহায্য করা, কারণ আমেরিকার চেয়ে তাদের ওপর ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেক বেশি পড়বে।