-
ইউরোপ ও আমেরিকায় নজিরবিহীন মুদ্রাস্ফীতি: মন্দার আশঙ্কা
জুলাই ২১, ২০২২ ০৭:০২আমেরিকা ও ইউরোপে মুদ্রাস্ফীতির হার নজিরবিহীনভাবে বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মুদ্রাস্ফীতির হার ৯.১ শতাংশের উপরে পৌঁছে গেছে। বিগত চার দশকের মধ্যে আমেরিকায় মুদ্রাস্ফীতির এই হার সর্বোচ্চ। এরই মধ্যে রুটির দাম এতটাই বেড়েছে যে মানসম্পন্ন একটি রুটির দাম ১০ ডলার কিংবা তার চেয়েও বেশি।
-
রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাসে সীমাবদ্ধ নেই: ল্যাভরভ
জুলাই ২১, ২০২২ ০২:১৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে পশ্চিমা দেশগুলোর অবিরাম সমরাস্ত্র সরবরাহের কারণে রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাস অঞ্চলে সীমাবদ্ধ নেই। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নোভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহের কারণে ক্রেমলিনের হিসাব-নিকাশ পাল্টে গেছে।
-
ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল সিরিয়া
জুলাই ২০, ২০২২ ১৫:২৬ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক।
-
ইউক্রেনে ন্যাটোকে আটকে দেয়ার কোনো বিকল্প ছিল না: ইরানের সর্বোচ্চ নেতা
জুলাই ২০, ২০২২ ০১:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে ‘বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেছেন, এই জোট নিজের জন্য কোনো সীমারেখা মানে না এবং তাকে ইউক্রেনে আটকে দিয়ে উচিত কাজ করা হয়েছে; এটি করা না হলে ন্যাটো ক্রিমিয়াকে উপজীব্য করে যুদ্ধ শুরু করে দিত।
-
ন্যাটোর হুমকিকে রাশিয়া উপেক্ষা করতে পারে না: মেদভেদেভ
জুলাই ১৮, ২০২২ ০৭:৪১রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর হুমকি উপেক্ষা করতে পারে না। তিনি মস্কোয় এক বক্তব্যে বলেন, ন্যাটো জোট নিজেকে সম্প্রসারিত করবে না বলে প্রতিশ্রুতি দিলেও গত ৩০ বছরে পূর্বদিকে এই জোটের ব্যাপক বিস্তার ঘটেছে এবং এটি রাশিয়ার সীমান্তে পৌঁছে গেছে।
-
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আকস্মিকভাবে ইউক্রেন সফর করলেন
জুলাই ১৬, ২০২২ ১০:০৩রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন। সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) এ কথা জানিয়েছে।
-
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে হত্যা করছে: অরবান
জুলাই ১৫, ২০২২ ১২:৪৪হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা ছিল ভুল পদক্ষেপ এবং ইউরোপীয় ইউনিয়ন তার অবস্থান পরিবর্তন না করলে এই নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। আজ (শুক্রবার) এক রেডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
-
বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত দোনেস্ক প্রজাতন্ত্র
জুলাই ১৪, ২০২২ ১০:৪৭দোনেস্ক প্রজাতন্ত্রের এক্সিকিউটিভ সার্ভিস বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। দোনেস্ক প্রজাতন্ত্রের নেতা ডেনিস পুশিলিন গতকাল (বুধবার) সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান।
-
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন
জুলাই ১৪, ২০২২ ০৯:৩৯দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়ার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে সমস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।
-
পুতিনের তেহরান সফরে ড্রোন কেনা নিয়ে কোনো কথা হবে না: ক্রেমলিন
জুলাই ১৪, ২০২২ ০৪:৪২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আসন্ন তেহরান সফরে ইরানের কাছ থেকে ড্রোন কেনা নিয়ে কোনো আলোচনা করবেন না। এ খবর জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।তিনি গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।