-
আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: সিনেটর ক্রিস মরফি
এপ্রিল ১৮, ২০২১ ০৫:৫৬মার্কিন সিনেটর ক্রিস মরফি বলেছেন, আমেরিকা যেহেতু ইরানের পরমাণু সমঝোতা থেকে আগে বেরিয়ে গেছে কাজেই তাকেই আগে এই সমঝোতায় ফিরতে হবে। কানেক্টিকাট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর এক টুইটার বার্তায় লিখেছেন, “আমেরিকা যেহেতু এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে তাই নৈতিকতার দায় থেকে তারই আগে এতে ফিরে আসা উচিত।”
-
৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ভিয়েনা বৈঠকের ক্ষতি হবে: বাইডেন
এপ্রিল ১৮, ২০২১ ০০:৪৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানে শতকরা ৬০ ভাগ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু সমঝোতার লঙ্ঘন। তিনি শনিবার ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ইউশিহিদা সোগার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান।
-
আমেরিকা একসঙ্গে দু’টি পথ বেছে নিতে পারে না: ইরান
এপ্রিল ১১, ২০২১ ০১:২৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা একসঙ্গে দু’টি পথ বেছে নিতে পারে না। তিনি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সময়ে দু’টি সাংঘর্ষিক পথ অবলম্বন করতে পারেন না।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু তৎপরতা পূর্ণ গতিতে চলবে: ইরান
এপ্রিল ০৯, ২০২১ ০৭:০৮ইরান ঘোষণা করেছে, আমেরিকা যতক্ষণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত দেশটির কোনো পরমাণু তৎপরতা বন্ধ হবে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না, এমনকি এই তৎপরতার গতিও কমানো হবে না।
-
পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে অংশ নিতে ভিয়েনা পৌঁছেছেন আরাকচি
এপ্রিল ০৬, ২০২১ ০১:৩৮অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে অংশ নিতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গতরাতে ভিয়েনা পৌঁছেছেন।
-
পরমাণু সমঝোতা নিয়ে সময় নষ্ট করার সময় নেই: পেন্টাগন
এপ্রিল ০৬, ২০২১ ০১:২৫মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে একটি মতৈক্যে পৌঁছাতে হবে এবং এ ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় নেই। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক লস এঞ্জেলেস টাইমস এ খবর জানিয়েছে।
-
মঙ্গলবারের ভিয়েনা বৈঠকে আমেরিকা উপস্থিত থাকবে না: ইরান
এপ্রিল ০৫, ২০২১ ০১:০৪ইরান বলেছে, পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার সামনে একটির বেশি পথ খোলা নেই; কাজেই এ সংক্রান্ত কোনো আলোচনায় দেশটির অংশগ্রহণের প্রয়োজন আছে বলে তেহরান মনে করে না। ইরান আরো বলেছে, কেবলমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মাধ্যমে মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে।
-
'পরমাণু সমঝোতায় আমেরিকার পর্যায়ক্রমিক প্রত্যাবর্তন ইরান মেনে নেবে না’
এপ্রিল ০৪, ২০২১ ০৫:০৫ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে অথাৎ ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইলে তা তেহরান মেনে নেবে না। ইরান আরো বলেছে, আমেরিকাকে শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই হবে না বরং বিগত তিন বছরে অন্যায় নিষেধাজ্ঞার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপুরণও দিতে হবে।
-
ভিয়েনা বৈঠকে আমেরিকা অংশ নেবে বলে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি
এপ্রিল ০৩, ২০২১ ০০:৫৩আগামী সপ্তাহে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমেরিকা অংশ নেবে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে।
-
ইরানের ওপর সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
এপ্রিল ০১, ২০২১ ০৭:৫৬মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে।