বিশ্ব ও ইরানের সিনেমা:
জার্মানির বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর্থিক সংকট
পার্সটুডে: জার্মানির বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ২০২৭ ও ২০২৮ সালে অনুষ্ঠেয় ইভেন্টের আর্থিক ভবিষ্যত এবং বাজেটে উল্লেখযোগ্য কাটছাঁট সম্পর্কে সতর্ক করেছেন।
স্ক্রিন-এর প্রতিবেদনে বলা হয়, বার্লিন চলচ্চিত্র উৎসবের পরিচালক ট্রিশিয়া টাটল জানান, এই উৎসবটি ২০২৭ ও ২০২৮ সালে গুরুতর বাজেট সংকটের মুখে পড়তে পারে।
চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে বার্লিন সিনেটের ফেডারেল ও ইউরোপীয় বিষয়ক কমিটি এবং মিডিয়া কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে টাটল বলেন, “যদিও চলতি বছরে উৎসবটি তুলনামূলকভাবে সৌভাগ্যবান এবং একটি ভারসাম্যপূর্ণ বাজেট পেয়েছে, তবে প্রায় নিশ্চিতভাবেই ২০২৭ ও ২০২৮ সালে আমাদের খরচ কমানোর পরিকল্পনা করতে হবে।”
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি, যা ভেনিস চলচ্চিত্র উৎসব ও কান চলচ্চিত্র উৎসব–এর পাশাপাশি শীর্ষস্থানীয় তিন উৎসবের মধ্যে গণ্য হয়।
ফজর চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরের উদ্বোধন
ব্যতিক্রমী আয়োজনে এবং নির্ধারিত সময়ের একদিন আগেই আনুষ্ঠানিকভাবে ৪৪তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
ইসনা'র প্রতিবেদনে বলা হয়, তেহরানের ‘মেল্লাত’ সিনেমা কমপ্লেক্স (পারদিস-ই মেল্লাত) কয়েক বছর পর আবারও ফজর চলচ্চিত্র উৎসবের প্রধান ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। গতকাল (৩১ জানুয়ারি) দুপুর থেকে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে এবারের উৎসবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উৎসবের প্রথম প্রদর্শিত চলচ্চিত্র ছিল অ্যানিমেশন ‘নেগাহবানানে খোরশিদ’ (Guardians of the Sun)।
উৎসবের প্রথম দিনে পারদিস-ই মেল্লাতে আরও প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘গোতেভার’ (غوطهور ) এবং ‘গোবারে মেইমুন’ (غبار میمون )।#
পার্সটুডে/এমএআর/৩১