-
রাশিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে: এরদোগান
আগস্ট ০৯, ২০১৬ ০৫:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার তাস সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। আসন্ন রাশিয়া সফরের আগে এ আহ্বান জানানো হলো। এ সফরকালে সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এরদোগান।
-
জনগণ চাইলে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা হবে: এরদোগান
আগস্ট ০৮, ২০১৬ ০৭:৩২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “জনগণ যদি মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি ফিরিয়ে আনতে চায় তবে রাজনৈতিক দলগুলো তাই করতে বাধ্য। জনগণ চাইলে এমন সিদ্ধান্ত নেয়া হবে।”
-
গুলেন সবার জন্য হুমকি: এরদোগান
আগস্ট ০৬, ২০১৬ ০৮:২২আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন শুধু তুরস্কের জন্য নয় বরং তিনি যে দেশে অবস্থান করবেন সে দেশের জন্যই হুমকি। এ মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
গুলেনকে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন এরদোগান
আগস্ট ০৩, ২০১৬ ১০:৫৫আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে আংকারার কাছে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার জন্য এরদোগান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গুলেনকে অভিযুক্ত করে আসছেন।
-
তুরস্কে বরখাস্ত হলো আরো ১,৪০০ সেনা
জুলাই ৩১, ২০১৬ ১৩:০৫তুরস্ক আরো প্রায় এক হাজার ৪০০ সেনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসরত বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলানের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে এ সব সেনাকে বরখাস্ত করা হয়। তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলানকে দায়ী করছে আঙ্কারা।
-
আমেরিকা অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছে: এরদোগান
জুলাই ২৯, ২০১৬ ২১:৪৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গত ১৫ জুলাই সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছে আমেরিকা। তুরস্কে গণ-গ্রেফতার ও বিরোধীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন সরকারের সমালোচনার পর এরদোগান এ মন্তব্য করলেন। তিনি বলেছেন, অভ্যুত্থান-ষড়যন্ত্রকারীদের পাশে দাঁড়ানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত আংকারা সরকারকে সমর্থন করা।
-
বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন ও এরদোগান
জুলাই ২৭, ২০১৬ ২১:২৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন। সিরিয়ার আকাশসীমা থেকে রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় সম্পর্কের মারাত্মক অবনতির পর এই প্রথম দু নেতা এ ধরনের বৈঠকে বসবেন।
-
গুলেনের আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস’ বললেন এরদোগান
জুলাই ২২, ২০১৬ ০৭:৪৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত তুর্কি বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনকে আরেকটি ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে দেখা হবে। গত শুক্রবার এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টাকে কেন্দ্র করে এ ঘোষণা দেয়া হলো।
-
মুসলিম বিশ্বের বিষয়ে তুর্কি পররাষ্ট্র নীতিকে পুরোপুরি সমর্থন করা যায় না: মাসুদ মজুমদার
জুলাই ২১, ২০১৬ ১৭:১১"কোনো সেনা অভ্যুত্থানকে আমরা সমর্থন করি না। সেই হিসেবে তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়টিকেও আমরা সমর্থন করি না।" রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ মজুমদার। তিনি বলেন, তুরস্কে সেনা অভ্যুত্থানের ঘটনা এটিই প্রথম নয় বা এটিই শেষ নয়! এটার ফলোআপ আরো কিছু হতে পারে এবং কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করবে।
-
তুরস্কে অবিলম্বে স্থিতিশীলতা চান ভ্লাদিমির পুতিন
জুলাই ১৭, ২০১৬ ১৫:০২তুরস্কের সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়ে দেশটিতে যতদ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আজ (রোববার) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আশা ব্যক্ত করেন পুতিন।