-
উত্তর প্রদেশের কৃষক বিরোধী সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে হবে : অখিলেশ যাদব
অক্টোবর ১০, ২০২১ ১৫:৫০ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সভাপতি এবং সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, কৃষক বিরোধী সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। তিনি আজ (রোববার) সাহারানপুরের তিত্রোতে এক জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীর জুড়ে ব্যাপক ধরপাকড়, ৫৭০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ
অক্টোবর ১০, ২০২১ ১৫:৩৭জম্মু-কাশ্মীরে বেসামরিক লোকজনের উপরে গেরিলা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে। বিশেষ অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী কাশ্মীর জুড়ে ৫৭০ জনকে আটক করেছে। এদের মধ্যে অধিকাংশই যুবক।
-
তালেবানের উচিত প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করা : ডা. ফারুক আব্দুল্লাহ
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৫:১৮জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, তালেবানের উচিত প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করা। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
-
৩৭০ ধারা প্রত্যাহার ইস্যুতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন করলেন ইউসুফ তারিগামি
আগস্ট ২৮, ২০২১ ১০:৪০ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিআই (এম)-এর সিনিয়র নেতা মুহাম্মদ ইউসুফ তারিগামি। তিনি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল (শুক্রবার) সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন এবং ওই বিষয়ে দ্রুত শুনানির জন্য আদালতের কাছে দাবি জানিয়েছেন। গত দু’বছর ধরে এ সংক্রান্ত বেশকিছু মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে।
-
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা নিহত
আগস্ট ১৭, ২০২১ ১৪:৪৩জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা জাভেদ আহমেদ দার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ওই বিজেপি নেতা নিহত হন। গত একসপ্তাহের মধ্যে এটি দক্ষিণ কাশ্মীরে বিজেপি নেতার দ্বিতীয় হত্যাকাণ্ড। বন্দুকধারীরা তার বাড়ির বাইরে গুলিবর্ষণ করলে তিনি নিহত হন। ওই ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বিজেপি নেতা মারা যান।
-
জম্মু-কাশ্মীরে বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা
আগস্ট ০৯, ২০২১ ১৪:৩৬জম্মু-কাশ্মিরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলারা বিজেপি’র কিষাণ মোর্চার নেতা ও তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। আজ (সোমবার) গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে তারা নিহত হন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
জুলাই ৩১, ২০২১ ১৩:৪৫দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (শনিবার) সকালে ওই সংঘর্ষ হয়।
-
জম্মু-কাশ্মীরে মাইন বিস্ফোরণে ১ সেনা জওয়ান নিহত, বান্দিপোরায় সংঘর্ষে নিহত ২ গেরিলা
জুলাই ২৪, ২০২১ ১৩:১৪জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্দেহজনক মাইন বিস্ফোরণে কমল দেব বৈদ্য (২৭) নামে ১ সেনা জওয়ান নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। অন্যদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ৩ সেনা জওয়ানও আহত হয়েছেন।
-
ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা মোকাবিলায় প্রস্তুত: অমিত শাহ
জুলাই ১৭, ২০২১ ১৩:২০ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। তিনি আজ (শনিবার) সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহালের পরে বিধানসভা নির্বাচনের দাবি জানালো ‘গুপকার’ জোট
জুলাই ০৫, ২০২১ ১৫:৪৮পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’(পিএজিডি) বা ‘গুপকার’ জোট জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার পরে সেখানে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছে।