-
দক্ষিণ চীন সাগরে আমেরিকার পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী
জুন ২৭, ২০১৮ ০১:৫৪দক্ষিণ চীন সাগর অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফিলিপাইনে নোঙর করেছে মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস রোডাল্ড রিগান। চীনের সঙ্গে পূর্ব এশিয়ার কয়েকটি দেশের বিরোধপূর্ণ পানিসীমা অতিক্রম করে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছায় যুদ্ধজাহাজটি।
-
আবারও চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
জুন ১৯, ২০১৮ ১১:০০উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন আজ (মঙ্গলবার) আবারও চীন সফরে গেছেন। সেখানে তিনি দুই দিন থাকবেন। গত সপ্তাহে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে কিম চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে অবহিত করবেন বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় তিনি চীনে গেলেন। চলতি বছর এটি কিমের তৃতীয় চীন সফর।
-
চীন-ভারত-পাকিস্তান: ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিল বেইজিং
জুন ১৮, ২০১৮ ১৮:৪৬ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও ঝাউহুই তার দেশের সঙ্গে ভারত ও পাকিস্তানের শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ার পরও তিন দেশের মধ্যে এ শীর্ষ সম্মেলন চলতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
-
পাল্টা ব্যবস্থা: ৬৫৯টি মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করল চীন
জুন ১৬, ২০১৮ ০৮:০৩মার্কিন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে চীন আমেরিকার ৬৫৯টি পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শূল্ক বসিয়েছে। এসব পণ্য দিয়ে দু দেশের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। চীনের কয়েকশ রকমের পণ্যের ওপর মার্কিন সরকার নতুন করে শূল্ক আরোপ করার পর চীন এই পাল্টা ব্যস্থা নিল।
-
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া চালাল বেইজিং
জুন ১৫, ২০১৮ ১২:৩৫বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকায় নৌ মহড়া চালিয়েছে বেইজিং। এ মহড়ায় বিভিন্ন উচ্চতায় উড়ে আসা শত্রুর কাল্পনিক ড্রোনকে চীনা যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করা হয়েছে।
-
‘অচিরেই ভারী পানির চুল্লি পুনর্নির্মাণের কাজ শুরু করবে ইরান’
জুন ১৪, ২০১৮ ০৫:১০ইরানের ‘আরাক’ শহরে অবস্থিত ভারী পানির চুল্লি পুনর্নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন দেশের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। তিনি বলেছেন, চীনের পক্ষ থেকে পুনর্নির্মাণ প্রক্রিয়ার সর্বশেষ পর্বের পরীক্ষার কাজ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এ কাজ শুরু করা হবে।
-
পরমাণু সমঝোতা রক্ষায় চীনকে ভূমিকা রাখতে হবে: প্রেসিডেন্ট রুহানি
জুন ১১, ২০১৮ ০০:২৫ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। রোববার চীনের চিংদাও শহরে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের অবকাশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
-
আমেরিকার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে: ড. রুহানি
জুন ১০, ২০১৮ ১২:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা অন্যের ওপর নিজের নীতি চাপিয়ে দিচ্ছে এবং দেশটির একতরফা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ (রোববার) চীনের চীংদাও শহরে সাংহাই সহযোগিতা সংস্থার ১৮তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
-
‘মার্কিন নৌবাহনীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে চীন’
জুন ০৯, ২০১৮ ০৯:৪২চীন সরকারের হ্যাকাররা মার্কিন নৌবাহিনীর ঠিকাদারের কম্পিউটার হ্যাক করে সেখান থেকে বহুসংখ্যক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। আন্তর্জাতিক যুদ্ধের ক্ষেত্রে এসব তথ্য অত্যন্ত সংবেদনশীল জানা গেছে।
-
সিঙ্গাপুরে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেবে চীনা বিমান বাহিনী
জুন ০৮, ২০১৮ ১১:৫৬উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিরাপত্তা দেবে চীনের গণমুক্তি ফৌজের বিমান বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন শীর্ষ সম্মেলনের লক্ষ্যে কিমের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।