• ট্রাম্পের আফগান নীতি নিয়ে আলোচনা করতে চীন যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

    ট্রাম্পের আফগান নীতি নিয়ে আলোচনা করতে চীন যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

    সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৭:০৫

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ক নতুন নীতি ঘোষণা করার পর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। আগামীকাল (শুক্রবার) তিনি বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে ট্রাম্পের আফগান নীতি ছাড়াও দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা হবে।

  • ‘চীন-পাকিস্তানের সঙ্গে একযোগে ২  ফ্রন্টে যুদ্ধের আশংকা করছে ভারত’

    ‘চীন-পাকিস্তানের সঙ্গে একযোগে ২ ফ্রন্টে যুদ্ধের আশংকা করছে ভারত’

    সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৫:০১

    চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশংকা নাকচ করেননি ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এ ছাড়া, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা পরমাণুঅস্ত্রধর প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ হতে পারে না বলে প্রচলিত কথাও নাকচ করে দেন তিনি।

  • উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের পাহাড় ধসে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা

    উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের পাহাড় ধসে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা

    সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৬:২৬

    উত্তর কোরিয়া যে পাহাড়ের নিচে পাঁচ দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে তা ধসে গোটা কোরিয় উপদ্বীপ এবং চীনে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে।

  • পরমাণু সমঝোতা পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানাল চীন

    পরমাণু সমঝোতা পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানাল চীন

    সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৮:৪৫

    চীন, চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি সবপক্ষকে এ সমঝোতার আওতায় দায়িত্ব অব্যাহত ভাবে পালনেরও আহ্বান জানিয়েছে। জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রতিবেদনে উল্লেখ করার পর এ বক্তব্য দিল চীন।

  • ভারত গোপনে ভিয়েতনামকে ‘ব্রাহ্মস’ ক্ষেপণাস্ত্র দিয়েছে

    ভারত গোপনে ভিয়েতনামকে ‘ব্রাহ্মস’ ক্ষেপণাস্ত্র দিয়েছে

    সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৮:২১

    ভারত গোপনে ভিয়েতনামকে শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন ‘ব্রাহ্মস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে দাবি করেছে হ্যানয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হ্যানয়কে এ ধরণের ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কোনো চুক্তিই করে নি নয়াদিল্লি। রাশিয়ার সহায়তায় ভারত নির্মাণ করছে ৬০০ পাউন্ড ওজনের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রাহ্মস’।

  • দ. চীন সাগরে যুদ্ধমহড়ায় ভিয়েতনাম উদ্বিগ্ন: বেইজিং বলল, ধৈর্য ধরুন

    দ. চীন সাগরে যুদ্ধমহড়ায় ভিয়েতনাম উদ্বিগ্ন: বেইজিং বলল, ধৈর্য ধরুন

    সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৬:৪৮

    ভিয়েতনামকে ধৈর্য ধরার আহবান জানিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের যুদ্ধমহড়াকে কেন্দ্র করে হ্যানয় উদ্বেগ এবং হতাশা ব্যক্ত করার পর এ আহ্বান জানায় বেইজিং।

  • সীমান্ত বিরোধের মধ্যে বদল হলো চীনা গণমুক্তি ফৌজের কমান্ডার

    সীমান্ত বিরোধের মধ্যে বদল হলো চীনা গণমুক্তি ফৌজের কমান্ডার

    সেপ্টেম্বর ০১, ২০১৭ ১০:২২

    চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএর নয়া কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল হান ওয়েইগুও। চীনের সঙ্গে ভারতসহ পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত বিরোধ চলার সময়ে শীর্ষ এ পদে রদবদল ঘটলো।

  • ব্রিকসে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে না: চীন

    ব্রিকসে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে না: চীন

    সেপ্টেম্বর ০১, ২০১৭ ০৯:১৩

    ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে না বলে চীন জানিয়ে দিয়েছে। আগামী ৩/৫ সেপ্টেম্বর চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে ‘ব্রিকস’ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সম্মেলনে উপস্থিত থাকবেন। কিন্তু তার আগে গতকাল (বৃহস্পতিবার) চীন বলেছে, ব্রিকস সম্মেলনের মঞ্চ সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনার উপযুক্ত স্থান নয়।

  • ডোকলাম সীমান্ত থেকে সেনা টহল প্রত্যাহার করবে না চীন

    ডোকলাম সীমান্ত থেকে সেনা টহল প্রত্যাহার করবে না চীন

    আগস্ট ২৯, ২০১৭ ২১:০৫

    বিতর্কিত ডোকলাম সীমান্তে সেনাবাহিনীর টহল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে মাসব্যাপী দ্বন্দ্বের অবসানের পর বেইজিং এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

  • ‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আরো জোরদার করা হবে পাক-চীন সহযোগিতা’

    ‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আরো জোরদার করা হবে পাক-চীন সহযোগিতা’

    আগস্ট ২৯, ২০১৭ ০৬:০০

    পাকিস্তান এবং চীন আফগানিস্তানে শান্তি ও সংহতি বিষয়ক চলমান সহযোগিতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, তিন প্রতিবেশী দেশের মধ্যে অর্থবহ তৎপরতাও বাড়ানো হবে।