-
রাশিয়া করোনার টিকার প্রযুক্তি স্থানান্তরে প্রস্তুত: পুতিন
জুন ০৬, ২০২১ ১৪:৪৫রাশিয়া করেনার টিকার প্রযুক্তি স্থানান্তরে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বিশ্বে রাশিয়াই একমাত্র দেশ, যে করোনার টিকার প্রযুক্তি স্থানান্তর ও বিদেশে উৎপাদন প্রসারিত করতে প্রস্তুত রয়েছে।
-
চীন থেকে করোনার টিকা কেনা নিয়ে কূটনৈতিক জটিলতা, বিশ্লেষকের প্রতিক্রিয়া
জুন ০৫, ২০২১ ১৪:৪৫চীন থেকে টিকা কেনা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে কূটনৈতিক জটিলতা। এর আগে চুক্তি লংঘন করে টিকার দাম প্রকাশ করা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়েছে।
-
ইরানের ওপর থেকে সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: চীন
জুন ০৪, ২০২১ ০২:৫৪চীন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। ইরানের ওপর আমেরিকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তারও নিন্দা জানিয়েছে বেইজিং। তারা বলেছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো আমেরিকা।
-
দক্ষিণ চীন সাগরে নয়া নাটক; এবার চীনের মুখোমুখি মালয়েশিয়া
জুন ০২, ২০২১ ১১:০৬মালয়েশিয়া অভিযোগ করেছে, দেশটির আকাশসীমার কাছে বিমান মহড়া চালিয়ে চীন মালয়েশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। অন্যদিকে বেইজিং দাবি করেছে, আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই সেদেশের জঙ্গিবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছে।
-
চীনের দম্পতিরা এবার ৩ সন্তানও নিতে পারবে
মে ৩১, ২০২১ ১৫:৫৬এখন থেকে চীনের দম্পতিরা তিনটি পর্যন্ত সন্তান নিতে পারবেন। চীন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিবর্তন অনুমোদন করেছেন বলে বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।
-
চীন আমেরিকা দখল করতে পারবে বলে বিশ্বাস করেন শি: বাইডেন
মে ৩০, ২০২১ ০১:২০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমেরিকা দখল করতে পারবেন বলে বিশ্বাস করেন।
-
আসাদের বিজয়ে রাশিয়া, চীন, ইরানের অভিনন্দন
মে ২৯, ২০২১ ০৯:০১সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদের বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়েছে রাশিয়া, চীন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আসাদ শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে চতুর্থবারের মতো সাত বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
-
দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ: বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
মে ২৭, ২০২১ ১৪:৫৯বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। সেখান থেকে সংক্রমণ যাতে দ্রুতগতিতে ঢাকাসহ সারা দেশে না ছড়ায় সে জন্য স্থানীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থাপনার ওপর বেশি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
-
জি-সেভেন বিপজ্জনক খেলায় মত্ত: রাশিয়া
মে ২৩, ২০২১ ০৯:৫৪ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, কথিত শিল্পোন্নত সাত জাতি গোষ্ঠীর সংগঠন জি-সেভেন রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী এবং ভিত্তিহীন সমালোচনার মাধ্যমে বিপজ্জনক খেলা খেলছে। তাদের এই তৎপরতা রাশিয়াকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ কর তুলছে যার ফলে দু দেশ ঐক্যবদ্ধভাবে পশ্চিমা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে।
-
চীনকে মোকাবেলার জন্য দ্রুত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে হবে: জাপানি প্রতিরক্ষামন্ত্রী
মে ২০, ২০২১ ০৮:৫৮জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি বলেছেন, তার দেশের সামরিক বাহনীকে আধুনিকায়নের কাজে অতীতের চেয়ে অবশ্যই গতি বাড়াতে হবে। তিনি বলেন, চীনের সামরিক শক্তিতে মোকাবেলা করতে হলে জাপানকে এই ব্যবস্থা নিতে হবে।