-
সমকামীদের পক্ষে মন্তব্য: মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করল জাম্বিয়া
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৫:১০মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল ফুটে-কে বহিষ্কার করেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট এডগার চাগওয়া লাঙ্গু। দুই সমকামীর বিরুদ্ধে সেদেশের একটি আদালতের রায়ের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের এই আদেশ দেন জাম্বিয়ার প্রেসিডেন্ট।