-
জেনারেল সোলাইমানি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হলো তেহরান বিশ্ববিদ্যালয়
জানুয়ারি ০৪, ২০২০ ১৬:৩৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ'র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস মার্কিন বিমান হামলায় গতকাল শাহাদত বরণ করেছেন।
-
জে. সোলায়মানিকে হত্যা আন্তর্জাতিক আইনের লংঘন: বিশেষজ্ঞদের অভিমত
জানুয়ারি ০৪, ২০২০ ১৫:১১ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদ্স ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আমেরিকার কয়েকজন আইন বিশেষজ্ঞ।
-
উপযুক্ত সময় ও স্থানে কঠোর প্রতিশোধ নেয়া হবে: সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘোষণা
জানুয়ারি ০৪, ২০২০ ১৪:৩৪মার্কিন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস্ ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে জরুরি বৈঠক করেছে।
-
ইরানি জেনারেলের প্রতি ইরাকিদের শেষ শ্রদ্ধার কিছু ছবি
জানুয়ারি ০৪, ২০২০ ১৪:৩০ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবি'র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরাকিদের ঢল নেমেছে। ফটো সাংবাদিকদের তোলা ছবিতে সে চিত্রই ফুটে উঠেছে।
-
সোলাইমানিকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া
জানুয়ারি ০৪, ২০২০ ১৪:১০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় গোটা অঞ্চলে উত্তেজনার নয়া অধ্যায় শুরু হবে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন।
-
অপরাধীদের জন্য ‘কঠোর প্রতিশোধ’ অপেক্ষা করছে: ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ০৩, ২০২০ ০৮:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে লেঃ জেনারেল সোলাইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। তিনি আজ (শুক্রবার) কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতে এক শোকবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।সর্বোচ্চ নেতা ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
-
জেনারেল সোলাইমানির বিদায় অনুষ্ঠানে ইরাকিদের ঢল
জানুয়ারি ০৪, ২০২০ ১৩:১৩ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবি'র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন।
-
সামরিক হামলার জবাব সামরিক হামলায়: জাতিসংঘে ইরানি দূত
জানুয়ারি ০৪, ২০২০ ১২:০৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ীর ভিডিও
জানুয়ারি ০৪, ২০২০ ০৭:৫৫ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে বহনকারী গাড়ীটি ঠিক যে জায়গায় পৌঁছার পর আঘাতপ্রাপ্ত হয়েছে তা একটি ভিডিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
-
কবরস্থান কোথায় হবে তা বলে গেছেন শহীদ জেনারেল সোলাইমানি
জানুয়ারি ০৪, ২০২০ ০৭:৩৭ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে তার নিজ প্রদেশ কেরমানে দাফন করা হবে। নিজের কবরস্থান কোথায় হবে তা আগেই বলে গেছেন তিনি।