-
২৫ বছর মেয়াদি গ্যাস চুক্তির লক্ষ্যে আলোচনা করছে ইরান ও তুরস্ক
জুলাই ২৬, ২০২২ ১০:৩৫ইরান ও তুরস্কের গ্যাস চুক্তি আরও ২৫ বছরের জন্য নবায়নের লক্ষ্যে দুই দেশ আলোচনা শুরু করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সাম্প্রতিক ইরান সফরের সময়ই এ বিষয়ে সমঝোতা হয়েছে। এখন চুক্তি নবায়নের নানা দিক নিয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা চলছে।
-
'ইসরাইলের মোকাবেলায় হিজবুল্লাহ লেবাননের জ্বালানি সম্পদ রক্ষা করতে পারে'
জুলাই ১৪, ২০২২ ১৫:১৮লেবাননের ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, দখলদার ইসরাইলের মোকাবেলায় হিজবুল্লাহ জ্বালানি সম্পদ রক্ষার সক্ষমতা রাখে।
-
এবার রাশিয়া থেকে তেল কিনবে শ্রীলঙ্কা
জুলাই ০৭, ২০২২ ০৭:৪৫রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কা। এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। স্বাধীনতার পর শ্রীলঙ্কা যখন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে তখন এই পরিকল্পনা সামনে রেখে এগুচ্ছে কলম্বো।
-
ভারত ও চীনের কাছে রাশিয়ার ২৪০০ কোটি ডলারের জ্বালানি বিক্রি
জুলাই ০৭, ২০২২ ০৭:১৩চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে মাত্র তিন মাসে ২,৪০০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পর তিন মাসে এ আয় করেছে দেশটি।
-
ম্যাকরন বললেন সৌদি ও আমিরাত তেলের উৎপাদন বাড়াতে সক্ষম নয়
জুন ২৮, ২০২২ ১৫:০০ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, পশ্চিমা বিশ্বে যে জ্বালানি সঙ্কট চলছে তা নিরসনের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তেলের উৎপাদন বাড়াতে সক্ষম নয়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের উদ্ধৃতি দিয়ে ম্যাকরন আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন।
-
জ্বালানি সংকটের কারণে শ্রীলঙ্কায় ২ সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা
জুন ১৮, ২০২২ ১৬:০৯জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমাতে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। আগামী সোমবার থেকে এই ছুটি শুরু হবে।
-
ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে: ভিক্টর অরবান
মে ১৭, ২০২২ ১৪:১৮হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ব্রাসেলসভিত্তিক ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে। তিনি নিজের দেশকে পশ্চিমা আত্মঘাতী তৎপরতা থেকে দূরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
-
'গরুর গোবর থেকে ‘সিএনজি’ তৈরি করা হবে, প্রয়োজনে মহিষের গোবরও কেনা হবে'
মে ১৫, ২০২২ ১৪:০৮ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের প্রাণিসম্পদ ও দুধ উন্নয়ন মন্ত্রী ধরমপাল সিং বলেছেন, গোবর থেকে ‘সিএনজি’ তৈরি করাই তার অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনে মহিষের গোবরও কিনবো।
-
আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড
মে ১০, ২০২২ ১১:৫৬আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (মঙ্গলবার) আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুসারে, তেল পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৪.৩৭৪ ডলারে। এর আগে গত মার্চ মাসে প্রতি গ্যালন তেল রেকর্ডমূল্য ৪.৩৩১ ডলারে বিক্রি হয়। কিন্তু আজ সে দাম ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হলো।
-
অবন্ধুসুলভ দেশগুলোতে পণ্য ও কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ হবে
মে ০৩, ২০২২ ১৬:৫১‘অবন্ধুসুলভ’ দেশগুলোর ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিতে একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সেনা অভিযানের প্রেক্ষিতে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই পুতিন এই ডিক্রিতে সই করেন।