-
ইরানের রকেট উৎক্ষেপণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাল আমেরিকা ও জার্মানি
ডিসেম্বর ৩১, ২০২১ ০৬:২৬ইরান সফলভাবে মহাকাশে একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠানোর যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা ও জার্মানি। দু’টি দেশই ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতাকে অনুমোদন করে ওই প্রস্তাব পাস করা হয়।
-
জার্মানির ২ কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া
ডিসেম্বর ২১, ২০২১ ০৮:৫৬রাশিয়ায় নিযুক্ত জার্মানির দুই কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। জার্মানিতে নিযুক্ত রাশিয়ার দুই কূটনীতিককে বার্লিন বহিষ্কার করার পর পাল্টা জবাব হিসেবে এই ব্যবস্থা নিল রুশ সরকার।
-
আমেরিকা মূল অভিযুক্ত আর ইউরোপ নীরব দর্শক: ভাইস প্রেসিডেন্ট
ডিসেম্বর ২১, ২০২১ ০৪:১২ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ দেহকান বলেছেন, পরমাণু সমঝোতাকে ওলটপালট করে দেয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার এ আচরণের প্রতিবাদ না জানিয়ে তা নীরবে সহ্য করেছে। তিনি সোমবার তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোতসেলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
ইরানকে দায়ী করার চেষ্টায় ৩ ইউরোপীয় দেশ; জবাব দিল তেহরান
ডিসেম্বর ১৬, ২০২১ ০৪:৪৮তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য তেহরানকে দায়ী করে যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, যে বিবৃতিতে পরমাণু সমঝোতার চলমান অচলাবস্থার জন্য আমেরিকাকে দায়ী করা হয় না সে বিবৃতি থেকে বাস্তবতা সম্পর্কে বিবৃতিদাতাদের অজ্ঞতা ফুটে ওঠে।
-
ভিয়েনায় ইরানের দেয়া খসড়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলল জার্মানি
ডিসেম্বর ০৭, ২০২১ ০৪:৫২অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরানের পক্ষ থেকে উত্থাপিত খসড়া প্রস্তাবগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে জার্মানি। ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি সম্প্রতি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করার কথা ঘোষণা করেছিলেন।
-
ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার খবর হেসে উড়িয়ে দিলেন জাখারোভা
ডিসেম্বর ০৬, ২০২১ ০৫:১৯রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে দাবি করেছে তা হেসে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
-
ইরানের পক্ষ থেকে উত্থাপিত খসড়া প্রস্তাব সম্পর্কে ইউরোপের প্রতিক্রিয়া
ডিসেম্বর ০৪, ২০২১ ০৪:১১ভিয়েনা বৈঠকে ইরানের পক্ষ থেকে দেয়া দু’টি খসড়া প্রস্তাব সম্পর্কে তিন ইউরোপীয় দেশের কূটনীতিকরা নয়া দাবি উত্থাপন করেছেন। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর কূটনীতিকরা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দাবি করেন, ইরানের প্রস্তাবগুলো ‘অত্যন্ত কঠিন’।
-
হামবুর্গের ইরানি কনস্যুলেটে হামলা; নিন্দা জানাল তেহরান
নভেম্বর ২১, ২০২১ ০৪:০৭জার্মানির হামবুর্গ শহরস্থ ইরানি কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ওই নিন্দা জানানোর পাশাপাশি জার্মানিতে ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষায় ‘আন্তরিক ও দায়িত্ববান’ হওয়ার জন্য বার্লিন সরকারের প্রতি আহ্বান জানিয়ছেন।
-
‘আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের বিবৃতি জবাব দেয়ার যোগ্য নয়’
নভেম্বর ১৯, ২০২১ ০৩:৩৬আমেরিকা, তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরানের বিরুদ্ধে যে বিবৃতি প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা, তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের স্বেচ্ছাচারী ওয়ার্কিং গ্রুপ যে বিবৃতি প্রকাশ করেছে তা জবাব দেয়ার যোগ্য নয়।
-
বায়ু দূষণে প্রতিবছর ইউরোপীয় ইউনিয়নে মারা যায় তিন লাখ মানুষ
নভেম্বর ১৫, ২০২১ ১২:৩২ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০১৯ সালে বায়ু দূষণের কারণে তিন লাখের বেশি মানুষ মারা গেছে। নতুন এক রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, বায়ুর সাথে নানা ধরনের অতিক্ষুদ্র কণা মেশার কারণে ইউরোপের বায়ু সেখানকার মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে।