আমেরিকা মূল অভিযুক্ত আর ইউরোপ নীরব দর্শক: ভাইস প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i101498-আমেরিকা_মূল_অভিযুক্ত_আর_ইউরোপ_নীরব_দর্শক_ভাইস_প্রেসিডেন্ট
ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ দেহকান বলেছেন, পরমাণু সমঝোতাকে ওলটপালট করে দেয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার এ আচরণের প্রতিবাদ না জানিয়ে তা নীরবে সহ্য করেছে। তিনি সোমবার তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোতসেলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০২১ ০৪:১২ Asia/Dhaka
  • জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইরানের ভাইস প্রেসিডেন্টের (সর্বডানে) বৈঠক
    জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইরানের ভাইস প্রেসিডেন্টের (সর্বডানে) বৈঠক

ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ দেহকান বলেছেন, পরমাণু সমঝোতাকে ওলটপালট করে দেয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার এ আচরণের প্রতিবাদ না জানিয়ে তা নীরবে সহ্য করেছে। তিনি সোমবার তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোতসেলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

ইরানের এই ভাইস প্রেসিডেন্ট বলেন, জার্মানির সঙ্গে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ১৫০ বছর আগে এবং এই দুই দেশের মধ্যে বহু সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে। আমরা আশা করব ইউরোপের একটি শক্তিশালী দেশ হিসেবে জার্মানি নিজের স্বকীয়তা বজায় রাখবে এবং আমেরিকার ক্রীড়নকে পরিণত হবে না।

ইরান সব সময় আলোচনাকে প্রাধান্য দিয়েছে এবং কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি বলে জানান মোহাম্মাদ দেহকান। তিনি বলেন, জার্মানিতে নতুন সরকার ক্ষমতায় আসার ফলে যে পরিবর্তন সূচিত হয়েছে তার জের ধরে দেশটি ভিয়েনা সংলাপে আরো বেশি কার্যকর ভূমিকা রাখবে এবং ইরান পাশ্চাত্যের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ চুক্তি সই করতে পারবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে সে সম্পর্কে মোহাম্মাদ দেহকান এসব কথা বলেন। গত ২৯ নভেম্বর নতুন করে ভিয়েনা সংলাপ শুরু হয়েছে এবং এই মুহূর্তে  উভয় পক্ষের সম্মতিতে ওই সংলাপে কয়েকদিনের বিরতি চলছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।