• পরমাণু ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতির নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    পরমাণু ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতির নিন্দা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ১৯, ২০২১ ০৩:১৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সম্পর্কে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যে যৌথভাবে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

  • নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর: মার্কেলকে রুহানি

    নিষেধাজ্ঞা বহাল রেখে পরমাণু সমঝোতা রক্ষার দাবি অবান্তর: মার্কেলকে রুহানি

    ফেব্রুয়ারি ১৮, ২০২১ ০৩:৩৬

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক টেলিফোনালাপে পরমাণু সমঝোতা প্রশ্নে ইউরোপীয় দেশগুলোর নেতিবাচক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে শক্তিশালী কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

  • ইরানের ডেডলাইন: পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল জার্মানি ও ফ্রান্স

    ইরানের ডেডলাইন: পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল জার্মানি ও ফ্রান্স

    ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১০:৫৭

    পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন। পরমাণু সমঝোতা রক্ষার জন্য গত ডিসেম্বরে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যে বাস্তবায়ন করা না হলে ইরান সমঝোতার ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করে দেবে বলে সময়সীমা ঘোষণার পর দুই পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা করলেন।

  • নাভালনির সমর্থনে মিছিল করায় ৩ ইউরোপীয় কূটনীতিককে বহিস্কার করল রাশিয়া

    নাভালনির সমর্থনে মিছিল করায় ৩ ইউরোপীয় কূটনীতিককে বহিস্কার করল রাশিয়া

    ফেব্রুয়ারি ০৬, ২০২১ ০৩:২৮

    রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণে দেশটি থেকে তিন ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় ওই তিন দেশ সুইডেন, পোল্যান্ড ও জার্মানির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে কূটনীতিকে সুযোগ দিন: ইরানকে ইউরোপ

    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে কূটনীতিকে সুযোগ দিন: ইরানকে ইউরোপ

    জানুয়ারি ১৩, ২০২১ ০৩:০০

    ইরানকে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে রক্ষা করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ২৭ ইউরোপীয় দেশের এই জোট বলেছে, কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে ইরানের উচিত ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি পুনর্মূল্যায়ন করা।

  • ৩ ইউরোপীয় দেশ মারাত্মকভাবে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে: ইরান

    ৩ ইউরোপীয় দেশ মারাত্মকভাবে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে: ইরান

    ডিসেম্বর ২২, ২০২০ ০৩:১৫

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই সমঝোতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে এক টুইটার বার্তায় একথা বলেন তিনি।

  • ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ; জার্মান রাষ্ট্রদূতকে তলব

    ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ; জার্মান রাষ্ট্রদূতকে তলব

    ডিসেম্বর ১৩, ২০২০ ১৩:৪৬

    অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হস্তক্ষেপমূলক বক্তব্য বন্ধ করতে ইইউ’র প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • ইরানের পরমাণু সমঝোতা যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে: রাশিয়া

    ইরানের পরমাণু সমঝোতা যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে: রাশিয়া

    ডিসেম্বর ১৩, ২০২০ ০২:৫৯

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা কোনো ধরনের পুনর্মূল্যায়ন ছাড়া যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। এ বক্তব্যের মাধ্যমে তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ও আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের এ সংক্রান্ত বক্তব্যের বিপরীতে অবস্থান নিলেন।

  • ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদারের পরিকল্পনা গভীর চিন্তার বিষয়: ই-৩

    ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদারের পরিকল্পনা গভীর চিন্তার বিষয়: ই-৩

    ডিসেম্বর ০৭, ২০২০ ১৫:১৭

    ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন করে বাড়তি এবং আরো উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ বসানোর যে পরিকল্পনা নিয়েছে তাতে তারা খুবই উদ্বিগ্ন।

  • ট্রাম্প যা পারেন নি তাই অর্জনের চেষ্টা করছে জার্মানি: ইরান

    ট্রাম্প যা পারেন নি তাই অর্জনের চেষ্টা করছে জার্মানি: ইরান

    ডিসেম্বর ০৭, ২০২০ ১৪:৫৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে পারেন নি তাই করার চেষ্টা করছে জার্মানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) এ কথা বলেন।