-
তুর্কি ড্রোন ভূপাতিত করল লিবিয়ার হাফতার সেনারা
জুলাই ০১, ২০১৯ ১১:৫৪লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি হাফতার বাহিনী তুরস্কের দুজন নাগরিককে আটক করেছে।
-
এস-৪০০ সংগ্রহের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পাই না: তুরস্ক
জুন ২৫, ২০১৯ ০২:১৮তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ক্রয়ের ক্ষেত্রে তার দেশ মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পায় না। তিনি আরো জানিয়েছেন, এই ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন এটি হস্তান্তরের তারিখ নির্ধারণ করা নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আঙ্কারা।
-
তুরস্কের ইস্তাম্বুলে মেয়র নির্বাচনে বিরোধী প্রার্থীর বিজয়; এরদোগানের অভিনন্দন
জুন ২৪, ২০১৯ ১৪:৫৪তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচনেও পরাজিত হয়েছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি। নির্বাচনে ৫৪ শতাংশ ভোটে জয়লাভ করেছেন দেশটির বিরোধী দল সিএইচপি'র প্রার্থী ইকরাম ইমামওগ্লু। গতকাল ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
প্রেসিডেন্ট মুরসিকে হত্যা করা হয়েছে: এরদোগান
জুন ২০, ২০১৯ ১২:০৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে হত্যা করা হয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের জন্য এরদোগান মিশরের বর্তমান সরকারকে দায়ী করেন।
-
‘তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ৩টি প্যাকেজ বিবেচনা করছে আমেরিকা’
জুন ২০, ২০১৯ ১১:৫৩রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার দায়ে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা। এজন্য মার্কিন সরকার তিনটি প্যাকেজ বিবেচনা করছে।
-
তুরস্কের সঙ্গে সংঘাতে যেতে চায় না সিরিয়া: ওয়ালিদ আল মোয়াল্লেম
জুন ১৮, ২০১৯ ১৬:৫২সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, তার দেশ তুরস্কের সঙ্গে কোনো সামরিক সংঘাতে যেতে চায় না। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি বাহিনীর সঙ্গে সিরিয় বাহিনীর গুলি বিনিময়ের ঘটনার পর এ মন্তব্য করেন তিনি।
-
গুলেনপন্থি ১২৮ সামরিক কর্মকর্তাকে আটক করতে পারে তুরস্ক
জুন ১৮, ২০১৯ ১৪:৪৩তুরস্কের সামরিক বাহিনীর ১২৮ জন সদস্যকে আটকের নির্দেশ দিয়েছে তুর্কি সরকার। এসব ব্যক্তির সঙ্গে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সম্পর্ক রয়েছে বলে আংকারা সরকার দাবি করছে।
-
মুরসির মৃত্যু; এরদোগান কী বললেন?
জুন ১৮, ২০১৯ ০৩:১৮মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আস-সিসি ও ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
আগামী মাসেই তুরস্কে আসছে এস-৪০০: এরদোগান
জুন ১৬, ২০১৯ ১২:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও আগামী মাসে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'এস-ফোর হান্ড্রেড' তুরস্কে পৌঁছাতে শুরু করবে। তিনি তাজিকিস্তান সফর শেষে দেশে ফেরার সময় তুর্কি টিভি চ্যানেল এনটিভি-কে দেয়া সাক্ষাৎকারে আজ (রোববার) একথা বলেন।
-
রাশিয়ার এস-৪০০ কেনার চুক্তি একটি 'সম্পন্ন চুক্তি': এর্দোগান
জুন ১৩, ২০১৯ ১৩:২৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, রাশিয়ার তৈরি উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য মস্কোর সঙ্গে করা চুক্তিটি একটি 'সম্পন্ন চুক্তি'। এটি কেনার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেয়া হয়েছে তা আবারো প্রত্যাখ্যান করেছেন তিনি।