-
‘সব মুসলমানকে দায়েশের হুমকি থেকে রক্ষা করছে ইরান’
মার্চ ১৪, ২০১৬ ০৬:২৪১৪ মার্চ (রেডিও তেহরান): ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি বলেছেন, সব মুসলমানকে দায়েশের হুমকি থেকে রক্ষা করছে ইরান। ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
-
২২,০০০ দায়েশ জঙ্গির তথ্য সম্বলিত দলিলকে নির্ভরযোগ্য মনে করছে জার্মানি
মার্চ ১১, ২০১৬ ১০:১৪উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশে হাজার হাজার লোকভর্তির বিস্তারিত তথ্য সম্বলিত একটি দলিল আন্তর্জাতিক গণমাধ্যমের হাতে এসেছে। এই জঙ্গি গোষ্ঠী থেকে পালিয়ে যাওয়া এক সন্ত্রাসী একটি মেমোরি স্টিকের মাধ্যমে এ দলিল সংগ্রহ করেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি ম্যাইজিয়েরে বলেছেন, এই দলিল বিশ্বাসযোগ্য হতে পারে। দায়েশ জঙ্গিদের বিচার করার ক্ষেত্রে এটি কাজে লাগবে। পাশাপাশি এর মাধ্যমে নতুন করে এই জঙ্গি গোষ্ঠীতে লোকভর্তিও ঠেকিয়ে দেয়া সম্ভব হবে।
-
আইএস মারতে গিয়ে ১,০০০ বেসামরিক মানুষ মেরেছে আমেরিকা
মার্চ ১০, ২০১৬ ১১:১৮ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে কথিত বিমান হামলা চালাতে গিয়ে গত ১৮ মাসে অন্তত ১,০০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে আমেরিকা। বিমান হামলা পর্যবেক্ষক গোষ্ঠী ‘এয়ারওয়ার্স’ বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
-
মার্কিন হামলায় ওমর আল-শিশানি নিহত হয়নি: সিরিয়ান অবজারভেটরি
মার্চ ১০, ২০১৬ ১০:১২মার্কিন বিমান হামলায় সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার ওমর আল-শিশানি’র নিহত হওয়ার খবর নাকচ করে দিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শিশানি মার্কিন হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন।
-
ইরাকে দায়েশের প্রধান রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ আটক
মার্চ ০৯, ২০১৬ ২২:৫৬৯ মার্চ (রেডিও তেহরান): ইরাকের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রধান রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞকে আটক করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে উত্তর ইরাকে অভিযান চালানোর সময় তাকে আটক করা হয়। ইরাকের কর্মকর্তারা দায়েশের এ সন্ত্রাসীর নাম সুলায়মান দাউদ আল-আফারি বলে উল্লেখ করেছেন।
-
আফগানিস্তান দায়েশের কবরস্থান হবে: আশরাফ গণি
মার্চ ০৬, ২০১৬ ২২:২২৬ মার্চ (রেডিও তেহরান): আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তার দেশ হবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের জন্য কবরস্থান। তিনি জানিয়েছেন, এরইমধ্যে কোনো কোনো এলাকায় দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। আফগান সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে আশরাফ গনি বলেন, নানগারহার প্রদেশের কিছু এলাকা সেনাবাহিনী দায়েশমুক্ত করতে সক্ষম হয়েছে।
-
বিদ্রূপের খোরাক হলো দায়েশের সাইবার হামলাকারীরা!
মার্চ ০৩, ২০১৬ ১৬:১৭৩ মার্চ (রেডিও তেহরান): আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন গোগলের বিরুদ্ধে সাইবার হামলা চালাতে যেয়ে বিশ্বের হাসি ও বিদ্রূপের খোরাকে পরিণত হয়েছে তাকফিরি গোষ্ঠী দায়েশের সাইবার সন্ত্রাসীরা। সাইবার খেলাফত আর্মি বা সিসিএ নামের এ গোষ্ঠী গোগলের বদলে ভারতীয় প্রযুক্তি সংস্থা অ্যাডগোগলঅনলাইন ডট কমের বিরুদ্ধে হামলা চালিয়ে এমন হাসির খোরাক হয়ে উঠেছে।
-
১২ বছরের মেয়েকে দিয়ে ৫ নারীকে হত্যা করল দায়েশ
মার্চ ০৩, ২০১৬ ০৮:২৩৩ মার্চ (রেডিও তেহরান): উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবার ১২ বছরের এক মেয়েকে দিয়ে পাঁচ নারীকে হত্যা করিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে গতকাল (বুধবার) বিকেলে এ পাশবিক হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আরবি ভাষার নিউজ ওয়েবসাইট আস-সুমারিয়া।
-
নিজেরাই খুনোখুনি করছে দায়েশ; এবার শিকার ৮ জন
মার্চ ০১, ২০১৬ ০৯:৩০১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সন্দেহের কারণে হল্যান্ডের আট নাগরিককে হত্যা করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। হত্যাকাণ্ডের শিকার আট ব্যক্তি দায়েশের হয়ে সিরিয়ায় লড়াই করে আসছিল তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ও দায়েশের ভেতরে বিদ্রোহ করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
-
‘মসুল বাধ ধসে মারা যেতে পারে ১৫ লাখ মানুষ’
মার্চ ০১, ২০১৬ ০৮:৫৮১ মার্চ (রেডিও তেহরান): ইরাকের ট্রাইগ্রিস নদীর মসুল বাধের সম্ভাব্য ধস নিয়ে ওই এলাকায় বসবসারত নাগরিকদের হুঁশিয়ার করে দিয়েছে ইরাক সরকার এবং বাগদাদের মার্কিন দূতাবাস। আলাদা বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, মসুল বাধ যেকোনো সময় ধসে যেতে পারে এবং বাধের আশপাশে বসবাসরত লোকজনকে অন্তত ছয় কিলোমিটার দূরে চলে যেতে হবে।