-
নাতাঞ্জ পরমাণু স্থাপনায় দুর্ঘটনার কারণ উপযুক্ত সময়ে জানানো হবে: ইরান
জুলাই ০৪, ২০২০ ০৯:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সম্প্রতি নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে দুর্ঘটনা ঘটেছে তার মূল কারণ উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।
-
‘ইরানের দুর্ঘটনা-কবলিত পরমাণু স্থাপনা থেকে পারমাণবিক নিঃসরণ হয়নি’
জুলাই ০৪, ২০২০ ০৩:০৪ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নির্মীয়মান যে শেডে দুর্ঘটনা ঘটেছে তাতে কোনো পারমাণবিক পদার্থ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।সংস্থাটি শুক্রবার রাতে এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করে।
-
শত্রুর দাবির মুখে পরিদর্শনের জন্য কোনো দেশ তার সীমান্ত খুলে দেয় না: ইরান
জুন ১৯, ২০২০ ০৫:৩০আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, শত্রু দাবির মুখে পরিদর্শনের জন্য কোন দেশ তার নিজের দেশের সীমান্ত বা ভূখন্ড উন্মুক্ত করে দেয় না।
-
বুশেহর পরমাণু স্থাপনা রক্ষণাবেক্ষণে রাশিয়ার ওপর নির্ভরতা বাদ দেবে ইরান
মে ০১, ২০২০ ১৬:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরান জানিয়েছে, বুশেহর পরমাণু স্থাপনা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে রাশিয়ার ইঞ্জিনিয়ারদের ওপর নির্ভরতা বন্ধ করবে তেহরান। সম্ভবত ২০২২ সালের মধ্যে এই নির্ভরতা বন্ধ করা হবে।
-
বুশেহর পরমাণু স্থাপনার নিরাপত্তা নিয়ে সৌদি দাবি নাকচ করল ইরান
মার্চ ১০, ২০২০ ১১:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের বুশেহর পরমাণু স্থাপনার নিরাপত্তা ইস্যুতে সৌদি আরবের দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেন, সৌদি আরবের দাবি বিভ্রান্তিমূলক। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সংস্থায় সৌদি আরব প্রযুক্তিগত বিষয়টিকে রাজনীতিকীকরণের চেষ্টা করেছে।
-
আরব বিশ্বে আমিরাতই সর্বপ্রথম পরমাণু চুল্লি তৈরির লাইসেন্স দিল
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০৮:৩৮আরব বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাতই সর্বপ্রথম পরমাণু চুল্লি তৈরি করার জন্য কোনো বিদেশী বিশেষজ্ঞদেরকে লাইসেন্স ইস্যু করেছে।
-
পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পরমাণু প্রযুক্তি বিনিময় করতে প্রস্তুত ইরান
নভেম্বর ১১, ২০১৯ ০৮:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে তেহরান পরমাণু প্রযুক্তির অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে। এর আওতায় ইরান এসব দেশে পরমাণু স্থাপনা তৈরির ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।
-
‘খুবই ক্ষুব্ধ’ হয়েছে আমেরিকা!
নভেম্বর ০৯, ২০১৯ ১৩:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র একজন নারী পরিদর্শককে ঢুকতে না দেয়ার কারণে তেহরানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। গত ২৮ অক্টোবর ওই নারী পরিদর্শকের কাছে নাইট্রেট বিস্ফোরক পাওয়া গেছে এবং তাকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি বাতিল করে ইরান।
-
‘সেন্ট্রিফিউজের নকশা ও অবকাঠামো নির্মাণে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ’
অক্টোবর ২১, ২০১৯ ০৯:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র, প্রধান আলী আকবর সালেহির সহকারি আলী আজগর জারিয়ান বলেছেন, তার দেশ সম্পূর্ণভাবে দেশীয় কায়দায় পরমাণু প্রকল্পের কাজ চালাচ্ছে এবং সেন্ট্রিফিউজ সংক্রান্ত যন্ত্রপাতির নকশা প্রণয়ন ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
-
ডেডলাইন শেষ: পরমাণু স্থাপনায় উন্নত সেন্ট্রিফিউজ বসিয়েছে ইরান
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১০:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর লক্ষ্যে তার পরমাণু কর্মসূচি জোরদার করেছে। এরই অংশ হিসেবে ইরান আবার পরমাণু স্থাপনায় উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে।