• বিশ্বনবীকে অবমাননার নিন্দা ও ফ্রান্সের যুবকদেরকে ইরানের সর্বোচ্চ নেতার কিছু প্রশ্ন

    বিশ্বনবীকে অবমাননার নিন্দা ও ফ্রান্সের যুবকদেরকে ইরানের সর্বোচ্চ নেতার কিছু প্রশ্ন

    অক্টোবর ২৯, ২০২০ ১৩:৪২

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফরাসি তরুণদের উদ্দেশ্যে বলেছেন, 'আপনারা আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন কেন তিনি একজন আল্লাহর রাসূলকে অবমাননা করার পক্ষে অবস্থান নিলেন? এবং কেন এটাকে তিনি বাকস্বাধীনতা বলছেন?

  • তেহরানে অবস্থিত ফ্রান্স দূতাবাস ঘেরাও ও পতাকায় অগ্নিসংযোগ

    তেহরানে অবস্থিত ফ্রান্স দূতাবাস ঘেরাও ও পতাকায় অগ্নিসংযোগ

    অক্টোবর ২৯, ২০২০ ১৩:২৭

    ফ্রান্সে বিশ্বনবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে তেহরানে অবস্থিত ফ্রান্স দূতাবাস ঘেরাও ও সে পতাকায় আগুন ধরিয়ে দেয় ধর্মপ্রাণ ইরানি জনগণ।#

  • পশ্চিমারা আবার ক্রুসেড শুরু করতে চায়: এরদোগান

    পশ্চিমারা আবার ক্রুসেড শুরু করতে চায়: এরদোগান

    অক্টোবর ২৯, ২০২০ ০৬:৫২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামের ওপর আক্রমণ করে নতুন করে ক্রুসেড শুরু করতে চায়। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (স)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের মাধ্যমে অবমাননা করার কারণে যখন সারা বিশ্বের নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে তখন এরদোগান এই বক্তব্য দিলেন।

  • মহানবীর (সা) অবমাননার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

    মহানবীর (সা) অবমাননার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

    অক্টোবর ২৮, ২০২০ ১৯:১৭

    ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রিয় রাসুল বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা.) এর এবং তাঁর অনুসারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে বিশ্বের  সব দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার হয়েছেন।

  • উত্তেজনার মধ্যেই  তুর্কি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র ছাপালো ফরাসি ম্যাগাজিন; তীব্র প্রতিবাদ

    উত্তেজনার মধ্যেই তুর্কি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র ছাপালো ফরাসি ম্যাগাজিন; তীব্র প্রতিবাদ

    অক্টোবর ২৮, ২০২০ ১৪:০৩

    এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ইসলামবিরোধী ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। আজ (বুধবার) সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করে লেখা হয়েছে, 'এরদোগান: একান্তে খুবই মজার'।

  • মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ বন্ধ করুন: ফ্রান্সকে রুহানি

    মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ বন্ধ করুন: ফ্রান্সকে রুহানি

    অক্টোবর ২৮, ২০২০ ১৩:০৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফ্রান্সসহ পাশ্চাত্যের দেশগুলো মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ করছে। মানব সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে স্লোগান তারা দেয় সে ব্যাপারে আন্তরিকতা থাকলে তাদের উচিৎ মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা।

  • ঢাকায় ইসলামী আন্দোলনের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

    ঢাকায় ইসলামী আন্দোলনের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

    অক্টোবর ২৭, ২০২০ ১২:৪৪

    বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার কারণে মাঝপথেই সমাপ্ত ঘোষণা করতে হয়েছে। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

  • ম্যাকরনের ইসলাম অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফরাসি কূটনীতিক তলব

    ম্যাকরনের ইসলাম অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফরাসি কূটনীতিক তলব

    অক্টোবর ২৭, ২০২০ ১২:৩১

    ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ফরাসি চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার দেশে বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে বলে ঘোষণা করার পর এ পদক্ষেপ নিল ইরান।

  • ম্যাকরনকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাল লিবিয়া

    ম্যাকরনকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাল লিবিয়া

    অক্টোবর ২৭, ২০২০ ০৮:১০

    বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করে দেয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে ম্যাকরনকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

  • ‘ফরাসি পণ্য বয়কট করুন’: তুর্কি জনগণের প্রতি এরদোগানের আহ্বান

    ‘ফরাসি পণ্য বয়কট করুন’: তুর্কি জনগণের প্রতি এরদোগানের আহ্বান

    অক্টোবর ২৭, ২০২০ ০৭:৫৬

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মহানবী (সা.)-এর অবমাননা করে বক্তব্য দেয়ায় ফরাসি পণ্য বর্জন করতে তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি গতকাল (সোমবার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জনগণকে উদ্দেশ করে বলেছেন, ফরাসি পণ্যের বিজ্ঞাপন প্রচার এবং এই দেশটির পণ্য কেনা থেকে বিরত থাকুন।