-
সিরিয়ায় মার্কিন হামলা: কে কোন পক্ষে
এপ্রিল ১৫, ২০১৮ ০৭:৫৩শনিবার সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টায় ব্রিটেন ও ফ্রান্সকে সঙ্গে নিয়ে মার্কিন বাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এসময় তারা মোট ১০৩টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এর মধ্যে সিরিয়া ৭১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার পরপরই বিশ্বজুড়ে এর পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।
-
৭১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া: রাশিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১৩:৩৭আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় ১০৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৭১টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা সের্গেই রুদসকই মস্কোয় আজ (শনিবার) এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
-
বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: সিরিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১০:৫১সিরিয়ার কেন্দ্রীয় সেনা কমান্ড বলেছে, আগ্রাসীদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। আজ (শনিবার) আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলার পর এক বিবৃতিতে তারা বলেছে, আজ স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে রাজধানী দামেস্কসহ কয়েকটি এলাকায় প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
-
ট্রাম্পের নির্দেশে যুদ্ধে জড়াবেন না: ব্রিটিশ প্রধানমন্ত্রীকে করবিন
এপ্রিল ১৩, ২০১৮ ১২:৪৫ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে সিরিয়া যুদ্ধে জাড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন। তিনি থেরেসাকে উদ্দেশ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা নয় বরং আপনি জাতিসংঘ স্বাধীন তদন্ত রিপোর্টের অপেক্ষা করুন।
-
যুদ্ধের প্রতি সমর্থন দিয়েছে ব্রিটিশ মন্ত্রিসভা
এপ্রিল ১৩, ২০১৮ ০৮:৩৪সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে ব্রিটেনের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি সমর্থন দিয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
-
সিরিয়ায় সম্ভাব্য হামলা: মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপ্রিল ১২, ২০১৮ ০৪:০৫ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার বিষয়ে তার সরকারের করণীয় নিয়ে আলোচনা করতে আজ (বৃহস্পতিবার) মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
-
বৃহস্পতিবার সিরিয়ায় হামলা শুরু হতে পারে: ব্রিটিশ গণমাধ্যম
এপ্রিল ১২, ২০১৮ ০৩:২০সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনাটি কীভাবে মোকাবেলা করবেন সে বিষয়ে পশ্চিমা নেতারা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ বলছে, বৃহস্পতিবারের মধ্যে যুদ্ধ-বিধ্বস্ত আরব দেশটির ওপর সামরিক হামলা শুরু হতে পারে।
-
আগুন নিয়ে খেলছে ব্রিটেন: রাশিয়া
এপ্রিল ০৬, ২০১৮ ০৮:৩৮রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সাবেক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপালের ওপর রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগ তুলে ব্রিটেন মূলত আগুন নিয়ে খেলা শুরু করেছে। মিথ্যা এই অভিযোগের জন্য ব্রিটেনকে দুঃখ পেতে হবে বলেও সতর্ক করেছে মস্কো।
-
আবার বাহরাইনে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করল ব্রিটেন
এপ্রিল ০৬, ২০১৮ ০৬:৪৯পারস্য উপসাগরীয় দ্বীপ রাষ্ট্র বাহরাইনে একটি স্থায়ী সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে ব্রিটেন। চার দশক পর ব্রিটেন আবার পারস্য উপসাগরীয় এ দেশটিতে আনুষ্ঠানিক সামরিক উপস্থিতি নিশ্চিত করল।
-
‘ব্রিটেনকে পালাতে দেবে না রাশিয়া’
এপ্রিল ০২, ২০১৮ ০৪:২৩সাবেক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে গুপ্তহত্যার চেষ্টা চালিয়েছে খোদ ব্রিটেন। ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়াকোভেনকো একথা বলেছেন। তিনি বলেছেন, “ব্রিটেনের আচরণে আমরা খুবই সন্দিহান।”