-
এর আগেও চীনা গোয়েন্দা বেলুন আমেরিকার আকাশে উড়েছে: জেনারেল
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ০৮:৩৩মার্কিন সরকার সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা ‘গোয়েন্দা বেলুন’ ভূপাতিত করলেও একজন উচ্চপদ্স্থ মার্কিন জেনারেল বলেছেন, এর আগেও একাধিকবার আমেরিকার আকাশে চীনা বেলুন উড়েছে কিন্তু সেগুলো শনাক্ত করাই সম্ভব হয়নি। তিনি এসব ঘটনাকে ‘সতর্কতার অভাব’ বলে মন্তব্য করেছেন।
-
আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুপস্থিত মিয়ানমার
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১৩:৩৮এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশন্স বা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুপস্থিত ছিল মিয়ানমার। ইন্দোনেশিয়ার জাকার্তায় গতকাল থেকে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আগামিকাল ওই বৈঠক শেষ হবে। বার্তা সংস্থা এপি'র বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা ইরনা আজ ওই খবর দিয়েছে।
-
ল্যাভরভ বললেন ‘গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই’
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৯:১৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেন ইস্যুতে মস্কোর কাছে নতুন কিছু বার্তা পাঠিয়েছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্লিংকেনের বার্তার বিশেষ কোনো মূল্য নেই, কারণ এতে নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে গতকাল (মঙ্গলবার) দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা বলেন ল্যাভরভ।
-
ইরানের ড্রোন উৎপাদন কারখানার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৮:৩২ইসলামী প্রজাতন্ত্র ইরানের ড্রোন উৎপাদন কারখানার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীকে ইরান ড্রোন সরবরাহ করছে -এমন অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা দেয়া হলো।
-
ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা-বিভক্ত
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৮:০৩ইউক্রেনে আমেরিকা এবং জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নে এখনো বিতর্ক চলছে। অনেক সদস্য মনে করছেন, এইসব ট্যাংক পাঠানোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়েও অনেক সদস্য উদ্বেগ জানাচ্ছেন।
-
রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় অংশ নিতে তুরস্ক ও আমিরাতের ওপর চাপ
জানুয়ারি ২৯, ২০২৩ ১৬:০৮রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে অংশ নেয়ার জন্য দেশ দুটির ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন বলছে, তুরস্ক এবং আরব আমিরাত যদি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলার চেষ্টা করে তাহলে তাদেরকে এখন শাস্তির মুখে পড়তে হবে।
-
বাল্টিক প্রজাতন্ত্রের আরো এক রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো রাশিয়া
জানুয়ারি ২৮, ২০২৩ ১৬:১৬রাশিয়ায় নিযুক্ত বালটিক প্রজাতন্ত্র লাটভিয়ার রাষ্ট্রদূত মারিস রিক স্টিন্সকে বহিষ্কার করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলেছে।
-
চীনের সাথে আমেরিকার ২০২৫ সালে যুদ্ধ হতে পারে, প্রস্তুতি নেয়ার নির্দেশ
জানুয়ারি ২৮, ২০২৩ ১৬:০৯মার্কিন বিমান বাহিনীর চার তারকা বিশিষ্ট একজন জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০২৫ সালে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে ওয়াশিংটনের যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তিনি বিমান বাহিনীর কমান্ডারদেরকে নিজ নিজ ইউনিট সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখার কথা বলেছেন।
-
অর্থনীতির মূল সূচকগুলোতে আফগানিস্তানের পরিস্থিতি ইতিবাচক: বিশ্ব ব্যাংক
জানুয়ারি ২৮, ২০২৩ ০৬:৩১অর্থনীতির মূল সূচকগুলোতে তালেবান শাসনে থাকা আফগানিস্তানের পরিস্থিতিকে ইতিবাচক বলে বর্ণনা করেছে বিশ্ব ব্যাংক।
-
আঙ্কারায় ইরান-তুর্কিয়ে ফ্রেন্ডশিপ গ্রুপের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:২১ইরান এবং তুর্কিয়ের পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্রুপের প্রতিনিধিরা আঙ্কারায় বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন উভয় দেশের প্রতিনিধিরা।