-
মোজাম্বিকে তেলবাহী ট্রাক বিস্ফোরণ: নিহত ৭৩, আহত শতাধিক
নভেম্বর ১৮, ২০১৬ ১৪:০০মোজাম্বিকের পশ্চিম অংশে জ্বালানি তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনায় বহু ব্যক্তি নিহত হয়েছে। লোকজন একটি উল্টে পড়ে থাকা ট্রাক থেকে পেট্রল নেওয়ার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। এতে আরো একশ জনের বেশী আহত হয়েছে।
-
কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ; তালেবানের দায় স্বীকার
এপ্রিল ১৯, ২০১৬ ০৭:৪৭আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি খবরটি নিশ্চিত করেছেন। আজ (মঙ্গলবার) সকালে ব্যস্ত সময়ে কাবুলের কেন্দ্রস্থলে এ বিস্ফোরণ ঘটে।
-
তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণ; নিহত ৪ আহত ৩৬
মার্চ ১৯, ২০১৬ ১২:০৯১৯ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন শপিং এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। ইস্তাম্বুলের ‘শপিং সড়ক’ হিসেবে পরিচিত ইস্তিকলাল সড়কে এ বিস্ফোরণ ঘটেছে। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার সড়কটিতে কেনাকাটা করার জন্য প্রচুর মানুষ ভিড় জমান।
-
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজধানী তেহরানে আহত ৩৯
মার্চ ১৭, ২০১৬ ০৮:২৯১৭ মার্চ (রেডিও তেহরান): ইরানের রাজধানী তেহরানের বড় বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৯ জন আহত হয়েছে। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণ ঘটে। ইরানি ফারসি নতুন বছর নওরোজ উপলক্ষে যখন বিপুল সংখ্যক মানুষ বাজারটিতে কেনাকাটায় ব্যস্ত ছিল তখন এ বিস্ফোরণ ঘটেছে।