-
ইমরান খানকে ‘বড় ভাই’ বলে বিতর্কে জড়ালেন সিধু, তীব্র সমালোচনা বিজেপি’র
নভেম্বর ২০, ২০২১ ১৫:৩৫ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাই’ বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বিজেপি’র পক্ষ থেকে সিধুসহ কংগ্রেসের সমালোচনা করা হয়েছে।
-
'সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক'
নভেম্বর ২০, ২০২১ ১৫:৩১‘ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে লোক মারা যাক। এ নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক।’
-
কাশ্মীরে হুররিয়াত কনফারেন্সের ডাকা বনধ সর্বাত্মক, রাষ্ট্রপতিকে চিঠি গুপকার জোটের
নভেম্বর ১৯, ২০২১ ১৫:৫৫জম্মু-কাশ্মীরের হায়দারপোরায় সম্প্রতি পুলিশের এনকাউন্টারে বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার প্রতিবাদে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সংহতি প্রকাশ করার জন্য কাশ্মীর উপত্যকায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে।
-
বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন মোদি, বিভিন্ন মহলে প্রতিক্রিয়া
নভেম্বর ১৯, ২০২১ ১৫:২৬ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (শুক্রবার) জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ সংক্রান্ত ঘোষণা দেন।
-
হরিয়ানা রাজ্যে জুমার নামাজের ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানাল পাকিস্তান
নভেম্বর ১৯, ২০২১ ০৪:১০ভারতের হরিয়ানা রাজ্যের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের জুমার নামাজ পড়ার ওপর বিজেপি সরকারের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে পাকিস্তান।পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমরা ক্রমাগত মসজিদ ভাঙচুর এবং মুসলিমদের ইবাদতের স্থানগুলোর বিরুদ্ধে সঙ্ঘ পরিবারের চরমপন্থীদের আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন। উত্তর প্রদেশ এবং হরিয়ানার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরূপ ঘটনা ঘটে থাকে।
-
পাকিস্তানের গুরুদোয়ারা করতারপুর দরবার সাহিবে গেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীসহ মন্ত্রী ও বিধায়করা
নভেম্বর ১৮, ২০২১ ১৫:৫০ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পাকিস্তানের গুরুদোয়ারা করতারপুর দরবার সাহিবে প্রার্থনা করেছেন। আজ (বৃহস্পতিবার) এ সময়ে তাঁর সঙ্গে পাঞ্জাব সরকারের তিনজন মন্ত্রী ও দু’জন বিধায়কও শামিল হন।
-
জম্মু-কাশ্মীর এনকাউন্টার : ফারুক আবদুল্লাহর বাড়িতে ‘পিএজিডি’র বৈঠক, বনধের ডাক হুররিয়াতের
নভেম্বর ১৮, ২০২১ ১৫:৪৬জম্মু-কাশ্মীরের হায়দরপোরায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের (‘পিএজিডি’) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
'জনগণ এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকারকে পরিবর্তন করবে'
নভেম্বর ১৭, ২০২১ ১৫:৪৬ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তর প্রদেশের লোকেরা এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকার’কে পরিবর্তন করবে। আজ (বুধবার) তিনি গাজীপুরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।
-
কাশ্মীরে সংঘর্ষে নিহত বেসামরিক ব্যক্তিদের লাশ ফেরতের দাবিতে বিক্ষোভ
নভেম্বর ১৭, ২০২১ ১৫:৩৫জম্মু-কাশ্মীরের হায়দরপোরায় এনকাউন্টারে নিহত আলতাফ আহমেদ ও মুদাসসির গুলের পরিবারের সদস্যরা নিহতদের লাশ হস্তান্তরের দাবি জানিয়েছে। আজ (বুধবার) প্রেস কলোনিতে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন।
-
পাকিস্তানের শিখ ধর্মীয় স্থান করতারপুর সাহিবে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরা
নভেম্বর ১৬, ২০২১ ১৮:৩২ভারতের পাঞ্জাব মন্ত্রিসভার সমস্ত সদস্য পাকিস্তানে অবস্থিত গুরুদোয়ারা করতারপুর সাহিবে যাবেন।