-
ভারতে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন, বিভিন্ন ইস্যুতে সোচ্চার হবেন বিরোধীরা
জুলাই ১৮, ২০২১ ১৪:৩৫ভারতে আগামীকাল (সোমবার) থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। ১৯ জুলাই থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ১৩ আগস্ট পর্যন্ত। বিভিন্ন ইস্যুতে সরকারপক্ষকে চেপে ধরতে বিরোধীদলীয় এমপিদের হৈচৈয়ের জেরে সংসদের অধিবেশন উত্তাল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্মস্থান ও নাগরিকত্ব নিয়ে কংগ্রেস ও তৃণমূলের প্রশ্ন, পাল্টা জবাব বিজেপি’র
জুলাই ১৮, ২০২১ ১৩:৪০ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জন্মস্থান ও নাগরিকত্ব নিয়ে কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। ওই ঘটনায় বিজেপি’র পক্ষ থেকে পাল্টা জবাবে প্রমাণ দাবি করা হয়েছে।
-
ভারতে টিকার জোগান বাড়লে বাংলাদেশও পাবে: ভারতীয় হাইকমিশনার
জুলাই ১৮, ২০২১ ০৮:০৯ভারতে করোনাভাইরাসের টিকার জোগান বাড়লে বাংলাদেশকেও টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আজ (রোববার) সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
-
ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা মোকাবিলায় প্রস্তুত: অমিত শাহ
জুলাই ১৭, ২০২১ ১৩:২০ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। তিনি আজ (শনিবার) সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবার আশা করছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই ১৭, ২০২১ ১২:৪০বাংলাদেশ-ভারত সীমান্তে শিগগিরই দুই দেশের সীমান্ত রক্ষীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-
পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে আক্রমণ, রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ
জুলাই ১৭, ২০২১ ১২:২৯ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জমিয়তে উলামায়ের হিন্দের কর্মী-সমর্থকরা।
-
উত্তর প্রদেশে গণতন্ত্র ভেঙে পড়েছে : প্রিয়াঙ্কা গান্ধী
জুলাই ১৬, ২০২১ ১৪:৫০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, উত্তর প্রদেশে সংবিধান ধ্বংস করা হচ্ছে, গণতন্ত্র ভেঙে পড়েছে।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
জুলাই ১৬, ২০২১ ১৪:২১জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) শ্রীনগরের দানমার এলাকায় নিহত ওই গেরিলারা লস্কর-ই-তাইয়্যেবার সদস্য বলে বলা হচ্ছে।
-
আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে ভারতীয় ফটোসাংবাদিক নিহত
জুলাই ১৬, ২০২১ ১৪:১৭আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী। আজ (শুক্রবার) দিল্লিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দযাই এই তথ্য নিশ্চিত করেছেন।
-
করোনা মোকাবিলায় উত্তর প্রদেশ সরকারের গুণগান মোদির মুখে, তীব্র কটাক্ষ করল কংগ্রেস ও তৃণমূল
জুলাই ১৫, ২০২১ ১৪:২৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন।