• মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া

    মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া

    অক্টোবর ১৯, ২০২১ ০৩:১৮

    মস্কোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না।

  • ‘মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে’

    ‘মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে’

    অক্টোবর ১৮, ২০২১ ০২:৪৮

    ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাশিয়া সফরে গেছেন। তিনি রোববার রাতে মস্কো বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে।

  • মার্কিন দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনল রাশিয়া

    মার্কিন দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনল রাশিয়া

    অক্টোবর ০৯, ২০২১ ১৪:৩৮

    মস্কোয় মার্কিন দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের দায়মুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন দূতাবাসের ওই তিন কর্মী এক রুশ নাগরিকের ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছেন।

  • মধ্য এশিয়ায় ইসরাইলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকুন: রাশিয়াকে ইরান

    মধ্য এশিয়ায় ইসরাইলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকুন: রাশিয়াকে ইরান

    অক্টোবর ০৬, ২০২১ ০৬:৪৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্য এশিয়ায় ইহুদিবাদী ইসরাইলের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্য এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরাইলের যেকোনো তৎপরতার ব্যাপারে রাশিয়া স্পর্শকাতরতা দেখাবে বলে তেহরান আশা করছে।

  • পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের অধিকার আমেরিকার নেই: ইরান

    পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের অধিকার আমেরিকার নেই: ইরান

    সেপ্টেম্বর ২৯, ২০২১ ০৪:০৭

    জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে আমেরিকার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আইএইএ’র পরিদর্শন নিয়ে মতামত প্রকাশের কোনো অধিকার নেই।

  • তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না মস্কো: রুশ পররাষ্ট্রমন্ত্রী

    তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না মস্কো: রুশ পররাষ্ট্রমন্ত্রী

    সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৩:৪৪

    আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।

  • মস্কোয় প্রেসিডেন্ট আসাদ; বিদেশি সেনা উপস্থিতির সমালোচনা করলেন পুতিন

    মস্কোয় প্রেসিডেন্ট আসাদ; বিদেশি সেনা উপস্থিতির সমালোচনা করলেন পুতিন

    সেপ্টেম্বর ১৫, ২০২১ ০১:৪৪

    অঘোষিত সফরে রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মঙ্গলবার মস্কোয় তার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার পুনর্গঠন কাজ ব্যাহত হওয়ার জন্য দেশটিতে বিদেশি সেনা উপস্থিতিকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

  •  ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুঃখজনক পর্যায়ে’ 

    ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুঃখজনক পর্যায়ে’ 

    আগস্ট ২৬, ২০২১ ১৪:০০

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে মস্কোর বর্তমান যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে ইউরোপীয় জোটের নীতি হলো মস্কোকে নিয়ন্ত্রণ করা।

  • গোটা দেশ দখল করার তালেবান দাবির জবাব দিল আফগান সরকার

    গোটা দেশ দখল করার তালেবান দাবির জবাব দিল আফগান সরকার

    জুলাই ১০, ২০২১ ০৩:২২

    তালেবান চাইলে মাত্র দুই সপ্তাহের মধ্যে গোটা আফগানিস্তান দখল করতে পারে বলে এই গোষ্ঠীর নেতারা যে দাবি করেছেন তার জবাব দিয়েছে কাবুল। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বিদেশিদের তাবেদারি’ বাদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

  • শিগগিরই এস-৫০০ ব্যবস্থা পাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী: ভ্লাদিমির পুতিন

    শিগগিরই এস-৫০০ ব্যবস্থা পাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী: ভ্লাদিমির পুতিন

    জুন ২৯, ২০২১ ০০:৫৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যব্স্থা এস-৫০০ ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ হস্তান্তর করা হবে। তিনি সোমবার মস্কোয় রাশিয়ার মিলিটারি একাডেমিগুলো থেকে পাস আউট হওয়া তরুণ সেনা ক্যাডেটদের সঙ্গে এক বৈঠকে একথা জানান।