-
আমেরিকা গ্যাং স্টার ও গুণ্ডা: চীন
আগস্ট ১৮, ২০২২ ১৫:৪৯চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গ্যাং স্টার এবং গুণ্ডা। তিনি মার্কিন ইন্দো-প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেলের এক মন্তব্যের জবাবে এ কথা বলেন।
-
ইউক্রেনে আটক করা বিদেশি অস্ত্রের প্রদর্শনী করল রাশিয়া
আগস্ট ১৮, ২০২২ ০৬:৩০ইউক্রেন থেকে আটক কিংবা উদ্ধার করা বিদেশি অস্ত্রের প্রদর্শন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে সাজোয়াযান এবং সেনা বহনকারী গাড়ি রয়েছে।
-
পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে: রাশিয়া
আগস্ট ১৫, ২০২২ ১৬:৪০ইউক্রেনের খারকিভ অঞ্চলে পোল্যান্ড ও জার্মানির শতাধিক ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, তারা খারকিভের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ঐ হামলায় শতাধিক বিদেশি গেরিলা নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।
-
রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে: হেনরি কিসিঞ্জার
আগস্ট ১৪, ২০২২ ০৭:০৬আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছে, রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ইউক্রেন এবং তাইওয়ানকে কেন্দ্র করে ভয়াবহ এই যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
-
অবৈধ ইহুদি বসতি নির্মাণ জোরদার সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল: হামাস
আগস্ট ১৩, ২০২২ ১৫:২২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, অবৈধ ইহুদি বসতি নির্মাণ জোরদারের অর্থ হচ্ছে ফিলিস্তিনি জাতির সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা।
-
ইউক্রেন নয় ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া: মস্কো
আগস্ট ১২, ২০২২ ০৫:৩৩রাশিয়া বলেছে, দেশটি ‘নিশ্চিতভাবে’ ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে; ইউক্রেনের বিরুদ্ধে নয়।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো বৃহস্পতিবার মস্কোয় তরুণ রাজনীতিবিদদের এক সমাবেশে একথা বলেন।
-
‘পশ্চিমা দেশগুলোর চাপের কাছে নতিস্বীকার করবে না দক্ষিণ আফ্রিকা’
আগস্ট ১২, ২০২২ ০২:৫৭ইউক্রেন যুদ্ধে যেকোনো একটি পক্ষ নেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে চাপ সৃষ্টি করছে তাতে নমনীয় হবে না দক্ষিণ আফ্রিকা। দেশটি আরো বলেছে, পাশ্চাত্য কখনও কখনও দক্ষিণ আফ্রিকার ওপর নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায় যা গ্রহণযোগ্য নয়।
-
আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন: তাইওয়ান
আগস্ট ০৯, ২০২২ ১২:২৩সামরিক আগ্রাসনের প্রস্তুতি জন্যই তাইওয়ানের চারপাশ জুড়ে বিশাল মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ আজ (মঙ্গলবার) এই অভিযোগ করেছেন। স্বশাসিত তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
-
ইসরাইলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে: হামাস
আগস্ট ০৯, ২০২২ ০৬:৪৪ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গতকাল সোমবার একথা বলেছেন।
-
চেরনোবিল বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে জাপোরিঝজিয়া: রাশিয়া
আগস্ট ০৭, ২০২২ ০৪:৫৮ইউক্রেনের জাপোরিঝজিয়া পরমাণু স্থাপনার ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি বলেছে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চেরনোবিল বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে। রাশিয়া ও ইউক্রেন গত কিছুদিন ধরে ইউরোপের এই বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর জন্য পরস্পরকে দায়ী করে আসছে।