-
আইএইএ’কে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে: রুহানি
আগস্ট ২৭, ২০২০ ০৭:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে তার দেশের সাম্প্রতিক চুক্তির প্রশংসা করে বলেছেন, পরমাণু ইস্যুতে ইরান এবং আইএইএ'র ভেতরে সহযোগিতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে আইএইএ-কে সবসময় পক্ষপাতহীন ভূমিকা পালন করতে হবে।
-
স্বেচ্ছায় আইএইএ’কে দুই পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিল ইরান
আগস্ট ২৭, ২০২০ ০১:৪১ইরান স্বেচ্ছায় সেদেশের দু’টি পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরের দ্বিতীয় ও দিনে গতকাল (বুধবার) ইরান ও এই আন্তর্জাতিক সংস্থা এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
-
আইএইএ'র প্রধানের তেহরান সফর: দূরত্ব সৃষ্টির মার্কিন প্রচেষ্টা ফের ব্যর্থ হল
আগস্ট ২৬, ২০২০ ১৩:৩২প্রতিশ্রুতি ও আইন অনুযায়ী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে সবসময়ই ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। এ সহযোগিতা সত্বেও গত বেশ ক'বছর ধরে যুক্তরাষ্ট্র এ সংস্থাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্রবল চাপ সৃষ্টি করে চলেছে। এর মাধ্যমে আইএইএ'র গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে ওয়াশিংটন।
-
দু’দিনের সফরে তেহরানে পৌঁছেছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি
আগস্ট ২৫, ২০২০ ০১:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি তার সংস্থার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেছেন।
-
আইএইএ’কে ইরানের সঙ্গে প্রমাণসাপেক্ষে কথা বলতে হবে: মুখপাত্র
আগস্ট ২৪, ২০২০ ০১:৪৯ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ’র পরিদর্শকদের পর্যবেক্ষণে তেহরানের আপত্তি নেই; তবে ওই আন্তর্জাতিক সংস্থাকে উপযুক্ত দলিল-প্রমাণের ভিত্তিতে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করতে হবে।
-
তেহরানের আস্থা ফেরাতে আজ ইরান সফরে আসছেন রাফায়েল গ্রোসি
আগস্ট ২৪, ২০২০ ০১:২৩জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাপরিচারক রাফায়েল গ্রোসি তিনদিনের এক সফরে আজ (সোমবার) তেহরানে আসছেন বলে খবর দিয়েছেন ওই সংস্থা নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি।
-
সামাজিক ও রাজনৈতিক দূরত্ব মেনে চলুন!: আইএইএ’কে ইরানের কটাক্ষ
জুলাই ০২, ২০২০ ০২:৪৩মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাক্ষাতের তীব্র সমালোচনা করেছে ইরান।
-
চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না ইরান: আণবিক শক্তি সংস্থা
ফেব্রুয়ারি ১২, ২০২০ ০৩:৪৮ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না। অস্ট্রিয়ার সফররত সালেহি সোমবার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের পর আরো বলেন, আইএইএ’কে রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
-
ইরানের প্রতিশ্রুতি পালন সম্পর্কে মন্তব্য করা আইএইএ’র দায়িত্ব নয়: গ্রোসি
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ০৬:০৯ইরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা সে সম্পর্কে মন্তব্য করা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র দায়িত্ব নয়। আমেরিকা সফররত আইএইএ’র মহপরিচালক রাফায়েল গ্রোসি এ মন্তব্য করেছেন।
-
ইরানের ব্যাপারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিলেন আইএইএ'র নতুন প্রধান
ডিসেম্বর ২৩, ২০১৯ ১৪:০০আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসি এই সংস্থার সদস্য দেশগুলোর জন্য শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহারে সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।