-
রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে আমেরিকা: পুতিন
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৬:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, আমেরিকা তার দেশকে একটি যুদ্ধে জড়াতে চায়। তিনি আরো বলেছেন, রাশিয়ার উন্নতি ও অগ্রগতিকে সীমাবদ্ধ করে ফেলার কাজে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা।
-
রুশ সরকারের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা আমেরিকা ও ব্রিটেনের
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১১:১১রাশিয়ার সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে আমেরিকা এবং ব্রিটেনের সরকার। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থামানোর জন্য তারা এই ব্যবস্থা নিতে যাচ্ছে বলে লন্ডন এবং ওয়াশিংটন দাবি করছে। তবে রাশিয়া এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে।
-
‘ইউক্রেনে সমরাস্ত্রের ১৫টি চালান পাঠিয়েছে আমেরিকা ও ব্রিটেন’
জানুয়ারি ৩১, ২০২২ ০৬:০৭আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।ওয়েস্টার্ন এভিয়েশন রিসোর্সেস মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এটি বলেছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার অজুহাতে দেশটিতে ১৫টি ফ্লাইট পাঠিয়েছে।
-
রাশিয়া আক্রান্ত হলে যুদ্ধে জড়াবে বেলারুশ: লুকাশেঙ্কোর হুঁশিয়ারি
জানুয়ারি ৩০, ২০২২ ০৪:০৪ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে দেশটিতে সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে আক্রমণ করা হলে তার দেশ মস্কোর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে।
-
নিষেধাজ্ঞা আরোপের অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা: রুশ পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০২২ ০৩:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট ব্যবহার করতে না দেয়ার অর্থ হবে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্ক ছিন্ন করা। ইউক্রেনকে কেন্দ্র করে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন ল্যাভরভ এ বক্তব্য দিলেন।
-
বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্তসির-এস মোতায়েন করল রাশিয়া
জানুয়ারি ২৯, ২০২২ ১২:১৮বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা 'পান্তসির-এস' মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হলো।
-
'রাশিয়ার সঙ্গে উত্তেজনা নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করবেন না'
জানুয়ারি ২৯, ২০২২ ০৮:৫২ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে বাড়াবাড়ি রকমের ভীতি সৃষ্টি না করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
রাশিয়ার উদ্বেগের জবাব দেয়নি ন্যাটো ও আমেরিকা: ম্যাকরনকে পুতিন
জানুয়ারি ২৯, ২০২২ ০৫:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর নিরাপত্তা গ্যারান্টির দাবির যে জবাব পাশ্চাত্য দিয়েছে তাতে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ক্রেমলিনের মূল উদ্বেগগুলোর উত্তর দেয়া হয়নি। তিনি শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা জানিয়েছেন।
-
ইউক্রেন ও আমেরিকার মধ্যে কোনো মতভেদ নেই: অ্যান্টনি ব্লিঙ্কেন
জানুয়ারি ২৯, ২০২২ ০৫:২১মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে ইউক্রেনের সঙ্গে তার দেশের কোনো মতপার্থক্য নেই।তিনি শুক্রবার ওয়াশিংটনে এক বক্তব্যে দাবি করেন, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে কোনো বিষয়ে বিশেষ করে ‘ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার’ বিষয়ে কোনো মতপার্থক্য নেই।
-
হামলার সম্ভাব্য সময় জানালেন বাইডেন, রাশিয়া বলছে যুদ্ধ চাই না
জানুয়ারি ২৮, ২০২২ ১৮:২৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ বাড়িয়ে বলেছেন, আগামী মাসেই সম্ভবত ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে রাশিয়া। এর জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তারা যুদ্ধ চান না।