• সিরিয়ায় মার্কিন সন্ত্রাস, লুটপাট ও দখলদারিত্বের বিষয়ে রুশ উদ্বেগ

    সিরিয়ায় মার্কিন সন্ত্রাস, লুটপাট ও দখলদারিত্বের বিষয়ে রুশ উদ্বেগ

    জানুয়ারি ২৮, ২০২২ ১৫:০২

    জাতিসংঘে নিযুক্ত রুশ উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, তার দেশ সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন সব বিদেশী সেনার দ্রুত প্রত্যাহার চায়। 

  • রুশ রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হুমকি

    রুশ রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হুমকি

    জানুয়ারি ২৮, ২০২২ ০৬:১৮

    রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা থেকে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের বহিষ্কারের আল্টিমেটামকে মস্কোর বিরুদ্ধে ‘প্রকৃত হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন।

  • পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে: সের্গেই ল্যাভরভ

    পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে: সের্গেই ল্যাভরভ

    জানুয়ারি ২৮, ২০২২ ০৪:২০

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার যে হুমকি দিয়েছে সে সম্পর্কে ল্যাভরভ আরো বলেছেন, মস্কো যেকোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে।

  • নিষেধাজ্ঞার হুমকি ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’

    নিষেধাজ্ঞার হুমকি ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’

    জানুয়ারি ২৮, ২০২২ ০৪:১৩

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি পশ্চিমা দেশগুলো দিয়েছে তাকে ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’ বলে বর্ণনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পদক্ষেপের কার্যকর কোনো প্রভাব থাকবে না। তিনি আরো বলেন, ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাজনৈতিক দিক দিয়ে ‘বেদনাদায়ক নয় বরং ধ্বংসাত্মক’।

  • রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেনে সামরিক কারখানায় গুলিতে নিহত ৫

    রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেনে সামরিক কারখানায় গুলিতে নিহত ৫

    জানুয়ারি ২৭, ২০২২ ১৫:৪০

    ইউক্রেনের দিনিপারো শহরের সামরিক কারখানায় গুলিতে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দেশটির ন্যাশনাল গার্ডের এক সৈন্য তাদের লক্ষ্য করে গুলি চালায়।  ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

  • ‘রাশিয়ার নিরাপত্তার উদ্বেগকে আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে’

    ‘রাশিয়ার নিরাপত্তার উদ্বেগকে আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে’

    জানুয়ারি ২৭, ২০২২ ১৪:৫৪

    ইউক্রেন ইস্যুতে যেসব পদক্ষেপের কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছে তা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে বেইজিং জোর দিয়ে বলেছে, ইউরোপে নিরাপত্তার বিষয়ে মস্কো যে উদ্বেগ প্রকাশ করছে তাকেও আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে।

  • নিরাপত্তার ইস্যু উপেক্ষিত হলে রাশিয়া নিজের মতো ব্যবস্থা নেবে

    নিরাপত্তার ইস্যু উপেক্ষিত হলে রাশিয়া নিজের মতো ব্যবস্থা নেবে

    জানুয়ারি ২৬, ২০২২ ১৫:০২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিজের নিরাপত্তার বিষয়ে যে দাবি জানিয়েছে মস্কো সে ব্যাপারে যদি গঠনমূলক কোনো জবাব না পায় তাহলে ক্রেমলিন নিজের মতো করে ব্যবস্থা নেবে।

  • যুদ্ধ লাগলে ন্যাটো থেকে সমস্ত সেনা প্রত্যাহার করবে ক্রোয়েশিয়া

    যুদ্ধ লাগলে ন্যাটো থেকে সমস্ত সেনা প্রত্যাহার করবে ক্রোয়েশিয়া

    জানুয়ারি ২৬, ২০২২ ১৪:৩০

    ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ইউক্রেন ইস্যুতে যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে তার দেশ পূর্ব ইউরোপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে নেবে। তার এ ঘোষণাকে ন্যাটো জোটের জন্য সর্বশেষ বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

  • 'ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা'

    'ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা'

    জানুয়ারি ২৬, ২০২২ ১১:৩৫

    রাশিয়া বলেছে, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশভীতি ছড়িয়ে দিচ্ছে। এছাড়া, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের দেশগুলো অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে।

  • আমেরিকার সৃষ্ট সংকট মস্কোর জন্য উদ্বেগজনক: দিমিত্রি পেসকভ

    আমেরিকার সৃষ্ট সংকট মস্কোর জন্য উদ্বেগজনক: দিমিত্রি পেসকভ

    জানুয়ারি ২৬, ২০২২ ০৫:৩৩

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা অনর্থক যে সংকট সৃষ্টি করছে তা মস্কোর জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এ উদ্বেগের কথা জানান।