• সিরিয়ার প্রেসিডেন্ট ও আবু ধাবির যুবরাজের মধ্যে ফোনালাপ

    সিরিয়ার প্রেসিডেন্ট ও আবু ধাবির যুবরাজের মধ্যে ফোনালাপ

    অক্টোবর ২১, ২০২১ ০৪:৪৪

    দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে টেলিফোনে কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা ও আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম এই টেলিফোনালাপের খবর নিশ্চিত করেছে।

  • সিরিয়ায় নিহত ১৪ সেনা, বেশ কয়েকজন আহত

    সিরিয়ায় নিহত ১৪ সেনা, বেশ কয়েকজন আহত

    অক্টোবর ২০, ২০২১ ১১:৩৩

    সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে চালানো বোমা হামলায় এক ডজনের বেশি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

  • সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু করতে সম্মত

    সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু করতে সম্মত

    অক্টোবর ১৮, ২০২১ ১৩:৫৯

    সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গেইর পেডারসেন বলেছেন, সিরিয়ার সরকার ও উদারপন্থী বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা দীর্ঘ প্রতীক্ষিত নতুন সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু করতে সম্মত হয়েছেন।

  • সিরিয়ায় নতুন সামরিক অভিযানের হুমকি দিলেন এরদোগান

    সিরিয়ায় নতুন সামরিক অভিযানের হুমকি দিলেন এরদোগান

    অক্টোবর ১৬, ২০২১ ১৪:২৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান প্রতিবেশী সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন।

  • সিরিয়ার ওপর এক সপ্তাহে দ্বিতীয়বার হামলা, ১ সেনা নিহত

    সিরিয়ার ওপর এক সপ্তাহে দ্বিতীয়বার হামলা, ১ সেনা নিহত

    অক্টোবর ১৪, ২০২১ ০৩:৪৭

    সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের ওপর ইহুদিবাদী ইসরাইল আবারো বর্বর হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার হোমস প্রদেশেল ওপর দ্বিতীয় দফায় বিমান হামলা চালালো।

  • সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে আমেরিকা: চাভুসওগ্লু

    সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে আমেরিকা: চাভুসওগ্লু

    অক্টোবর ১১, ২০২১ ০৪:৪৩

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করেছে আমেরিকা। তিনি ইউরোপীয় টিভি চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমেরিকা সিরিয়ায় সামরিক উপস্থিতির কারণ হিসেবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে দাবি করছে সে ব্যাপারে মোটেও নিষ্ঠাবান নয় ওয়াশিংটন।

  • ১২টির মধ্যে ৮টি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

    ১২টির মধ্যে ৮টি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

    অক্টোবর ১০, ২০২১ ১৪:৪৬

    ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যার দিকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

  • সিরিয়ার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করবে ইরান

    সিরিয়ার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করবে ইরান

    অক্টোবর ১০, ২০২১ ০৩:৪৮

    পর্যটন ও পুঁজি বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সিরিয়ার সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি শনিবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে

    সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে

    অক্টোবর ০৯, ২০২১ ১৩:১১

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক কৌশলগত। এ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি আজ শনিবার দামেস্কে পৌঁছেই এ কথা বলেন।

  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

    ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

    অক্টোবর ০৯, ২০২১ ০৯:৫১

    সিরিয়া আবারো ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।