• ইয়েমেনের হুদাইদা প্রদেশে আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর নতুন হামলা

    ইয়েমেনের হুদাইদা প্রদেশে আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর নতুন হামলা

    ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১০:১২

    ব্রিটিশ ও মার্কিন বাহিনী নতুন করে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার সকালের দিকে হুদাইদা প্রদেশের আল-জামানা, আল-তায়িফ এবং আল-কাসিফ অঞ্চলে এই হামলা চালানো হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।

  • ডেড সি উপকূলে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা

    ডেড সি উপকূলে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা

    ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৯:৪০

    ইরাকের স্থায়ী প্রতিরোধ আন্দোলনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা ডেড সি উপকূলে ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

  • ইয়েমেনে আবারও হামলা চালাল ইঙ্গ-মার্কিন বাহিনী

    ইয়েমেনে আবারও হামলা চালাল ইঙ্গ-মার্কিন বাহিনী

    ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৪:৪৫

    ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। স্থানীয় সূত্রগুলো বলছে, গতরাতে প্রদেশের 'রা'স ইসা' এলাকায় দুই দফা হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন বাহিনী। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

  • বৃহত্তর যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন বলদর্পিতার অবসান ঘটাবে

    বৃহত্তর যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন বলদর্পিতার অবসান ঘটাবে

    ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১০:৫১

    মার্কিন এবং ব্রিটেনের জঙ্গিবিমান থেকে ইয়েমেনের ওপর নতুন করে যে হামলা চালানো হয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • ইঙ্গো-মার্কিন হামলায় আগ্রাসীদের কোনো লাভ হবে না: হুথি মুখপাত্র

    ইঙ্গো-মার্কিন হামলায় আগ্রাসীদের কোনো লাভ হবে না: হুথি মুখপাত্র

    ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ০৭:০৮

    ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ধারাবাহিকভাবে যে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তাতে আগ্রাসী দেশগুলোর কোনো লক্ষ্য অর্জিত হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন হুথি আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম। তিনি বলেছেন, এর ফলে বরং মধ্যপ্রাচ্যে তাদের সমস্যা ও সংকট আরো বাড়বে।

  • জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে আমেরিকা: হামাস

    জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে আমেরিকা: হামাস

    ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ০৮:৫৪

    ইরাক ও সিরিয়ায় শুক্রবার রাতের মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন ‘জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে।’

  • ইয়েমেনে হামলা চালিয়ে পরিস্থিতি জটিলতর করেছে আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইয়েমেনে হামলা চালিয়ে পরিস্থিতি জটিলতর করেছে আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ০৭:৪১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে সামরিক হামলা চালিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার পথকে করেছে আরো কঠিন। তিনি গতকাল (শনিবার) তেহরান সফররত জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

  • গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের হামলা চলবে: বুখাইতি

    গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের হামলা চলবে: বুখাইতি

    ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ০৭:৩৬

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইহুদিবাদীদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। শনিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানের ৩৬ স্থাপনায় সন্ত্রাসী ইঙ্গো-মার্কিন বাহিনী হামলা চালানোর পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

  • মার্কিন হামলার নিন্দা জানালো ইরাক, বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি

    মার্কিন হামলার নিন্দা জানালো ইরাক, বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি

    ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৩:৪৭

    ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের যোদ্ধাদের ওপর মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরাক সরকার। প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, এই বিমান হামলা সুস্পষ্টভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

  • সিরিয়ার দামেস্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল

    সিরিয়ার দামেস্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল

    জানুয়ারি ২৯, ২০২৪ ১৫:৫১

    সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দামেস্কের জেইনাবিয়া এলাকার অদূরে একটি ভবনে ইসরাইলের তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।