ফার্সি ভাষা মিষ্টি ভাষা: মা-কে ফার্সিতে বলে 'মদার'
সুপ্রিয় পাঠক ! আশা করি আপনারা ভালোই আছেন। বিগত আসরগুলো যদি আপনারা মনোযোগের সাথে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই এখন ছোটখাটো দু'একটি সহজ ফার্সি বাক্য বলতে পারেন।
এটা অবশ্যই আমাদের জন্যে আনন্দের কারণ। রমীন এবং মুহাম্মাদের কথা নিশ্চয়ই মনে আছে। তারা তেহরান ইউনিভার্সিটির ছাত্র। একই ছাত্রাবাসের একই রুমে তারা থাকে। এখন তারা রুমেই আছে। রমীন মুহাম্মাদকে কটি ছবি দেখাচ্ছে। মুহাম্মাদ সেগুলো দেখছে আর রমীনের পরিবার নিয়ে তার সাথে কথা বলছে। তো রমীনের পরিবারের সাথে আরো বেশি পরিচিত হবার আগে চলুন প্রথমেই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
این آقا - کیست ؟ - پدرم - جوان - هم مادرم - مادر - پسر - این پسر - برادر - خواهر - برادرم - خواهرم - دختر - چند تا - تو ... داری . یک - دو - من ... دارم - خانواده - بزرگ - پسر بزرگ خانواده - تو... هستی . من ... نیسم - برادرم ... است . فقط - من .... ندارم - می دانم - که - چه کاره است ؟ - او چه کاره است ؟ کارمند - بانک - کارمند بانک - خواهر بزرگم - پرستار - خواهر کوچکم - هنوز - او ... می رود . به مدرسه
পাঠক! এবার শব্দগুলো অর্থসহ জেনে নেওয়া যাক।
این آقا - এই ভদ্রলোক বা ইনি
است؟ اینکی - মানে কে ?
پدرم - আমার বাবা
جوان - মানে যুবক
هم - মানে ও
مادرم - আমার মা
مادر - মা
پسر - মানে ছেলে বা পুত্র
این پسر - এই ছেলে
برادر - মানে ভাই
خواهر - মানে বোন
برادرم - আমার ভাই
خواهرم - আমার বোন
دختر - মানে কন্যা বা মেয়ে
چند تا - কতোটা
تو ... داری তোমার..আছে
یک - মানে এ্যাক
دو - মানে দুই
من ... دارم - আমার ..আছে
خانواده - পরিবার
بزرگ - মানে বড়ো
پسر بزرگ خانواده - পরিবারের বড়ো ছেলে
تو... هستی . তুমি আছো
من ... نیسم - আমি নই
برادرم ... است . আমার ভাই আছে
فقط - মানে কেবল বা শুধুমাত্র
من .... ندارم - আমার নাই
می دانم - মানে আমি জানি
که - মানে যে
چه کاره است ؟ - কী করে বা পেশা কী
او چه کاره است ؟- তার পেশা কী
کارمند - কর্মচারী
بانک - মানে ব্যাংক
کارمند بانک - ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী
خواهر بزرگم - আমার বড় বোন
پرستار - সেবিকা বা নার্স
خواهر کوچکم - আমার ছোট বোন
هنوز - এখনো বা এখন পর্যন-
او ... می رود . - সে যায়
به مدرسه মানে স্কুলে
শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার রমীন এবং মুহাম্মাদের কথোপকথনের প্রতি মনোযোগ দেওয়া যাক। মুহাম্মাদ ছবিগুলো দেখতে দেখতে রমীনকে জিজ্ঞেস করছে :
محمد - این آقا کیست ؟
رامین - ایشان پدرم است
محمد - اوه ، پدرت جوان است
رامین - بله . پدرم جوان است . این خانم هم مادرم است
محمد - این پسر ، کی است ؟
رامین - این پسر ، برادرم است
محمد - این دختر ، خواهرت است ؟
رامین - بله این دختر ، خواهرم است
محمد - شما چند تا خواهر و برادرید ؟
رامین - من یک برادر و دو خواهر دارم
محمد - تو پسر بزرگ خانواده ای ؟
رامین - نه من پسر بزرگ خانواده نیستم . برادرم پسر بزرگ خانواده است
محمد - من برادر ندارم . من فقط یک خواهر دارم
رامین - بله می دانم که تو یک خواهر داری
محمد - برادر تو چه کاره است ؟
رامین - برادرم کارمند است . کارمند بانک
محمد - خواهرت چطور
رامین - خواهر بزرگم پرستار است و خواهر کوچکم هنوز به مدرسه می رود
কথোপকথনটি শুনলেন। এবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। মুহাম্মাদ ছবিতে আঙুল দিয়ে দেখিয়ে রমীনকে জিজ্ঞেস করলো این آقا کی است অর্থাৎ এই ভদ্রলোক কে ?
রমীন বললো ایشان پدرم است অর্থাৎ ইনি আমার বাবা।
মুহাম্মাদ বিস্ময়ের সাথে বললো اوه ، پدرت جوان است অর্থাৎ বাহ তোমার বাবা তো একেবারে যুবক।
রমীন বললো بله . پدرم جوان است . این خانم هم مادرم است অর্থাৎ হ্যাঁ , আমার বাবা যুবক,এই ভদ্রমহিলাও আমার মা।
মুহাম্মাদ জানতে চাইলো این پسر ، کی است অর্থাৎ এই ছেলে কে ?
রমীন জবাবে বললো این پسر ، برادرم است এই ছেলে আমার ভাই।
মুহাম্মাদ এবার জানতে চাইলো این دختر ، خواهرت است অর্থাৎ এই মেয়ে কি তোমার বোন ?
রমীন বললো بله این دختر ، خواهرم است হ্যাঁ , এই মেয়ে আমার বোন।
মুহাম্মাদ বললো شما چند تا خواهر و برادرید তোমরা কয় ভাই-বোন ?
রমীন বললো من یک برادر و دو خواهر دارم আমার এক ভাই এবং দুই বোন আছে।
মুহাম্মাদ বললো تو پسر بزرگ خانواده ای অর্থাৎ তুমি কি পরিবারের বড়ো ছেলে ?
রমীন বললো نه من پسر بزرگ خانواده نیستم . برادرم پسر بزرگ خانواده است না , আমি পরিবারের বড়ো ছেলে নই , আমার ভাই পরিবারের বড়ো ছেলে। মুহাম্মাদ বললো من برادر ندارم . من فقط یک خواهر دارم আমার ভাই নেই , শুধু একটি বোন আছে।
রমীন বললো: بله می دانم که تو یک خواهر داری হ্যাঁ , আমি জানি তোমার একটি বোন আছে।
মুহাম্মাদ রমীনকে জিজ্ঞেস করলো :برادر تو چه کاره است অর্থাৎ তোমার ভাই কী করে ?
রমীন বললো برادرم کارمند است . کارمند بانک : আমার ভাই একজন কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা।
মুহাম্মাদ জিজ্ঞেস করলো :خواهرت چطور তোমার বোন কী করে ?
রমীন বললো : خواهر بزرگم پرستاراست و خواهر کوچکم هنوز به مدرسه می رود আমার বড়বোন নার্স বা সেবিকা আর ছোটবোন এখনো স্কুলে যায়।
পাঠক ! কথোপকথনটি আপনারা আরেকবার শুনুন এবং লক্ষ্য করুন, ফার্সি ভাষায় বাক্যের প্রথমে فاعل ( ফয়েল ) বা কর্তা বসে এবং বাক্যের শেষে বসে فعل ( ফে'ল ) বা ক্রিয়া।
محمد - این آقا کیست ؟
رامین - ایشان پدرم است
محمد - اوه ، پدرت جوان است
رامین - بله . پدرم جوان است . این خانم هم مادرم است
محمد - این پسر ، کی است ؟
رامین - این پسر ، برادرم است
محمد - این دختر ، خواهرت است ؟
رامین - بله این دختر ، خواهرم است
محمد - شما چند تا خواهر و برادرید ؟
رامین - من یک برادر و دو خواهر دارم
محمد - تو پسر بزرگ خانواده ای ؟
رامین - نه من پسر بزرگ خانواده نیستم . برادرم پسر بزرگ خانواده است
محمد - من برادر ندارم . من فقط یک خواهر دارم
رامین - بله می دانم که تو یک خواهر داری
محمد - برادر تو چه کاره است ؟
رامین - برادرم کارمند است . کارمند بانک
محمد - خواهرت چطور ؟
رامین - خواهر بزرگم پرستار است و خواهر کوچکم هنوز به مدرسه می رود
পাঠক! আশা করি আপনারা আজকের পাঠটি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আগামী আসরে আবারো কথা হবে।#