ইরানের সাথে যুদ্ধ হলে কঠিন শিক্ষা দেওয়া হবে: ট্রাম্পকে ইরানের সতর্কবার্তা
-
মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি
পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন: ট্রাম্পের জানা উচিত তিনি এমন এক যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছেন যা তাকে বিশ্বব্যাপী অপলাপ বন্ধ করতে বাধ্য করবে।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন: নিজেকে পরাশক্তি বলে দাবি করা মার্কিন প্রেসিডেন্টের কথা রাষ্ট্রপতি সুলভ নয় এবং তার চেয়ে তুচ্ছ।
সশস্ত্র বাহিনীর প্রধানের প্রশ্ন: ট্রাম্প যদি যুদ্ধই করতে চান, তাহলে আলোচনার কথা বলছেন কেন? ট্রাম্পের জানা উচিত যে তিনি এমন একটি যুদ্ধে প্রবেশ করছেন যা তাকে কঠিন শিক্ষা দেবে এবং যার ফলে তার নিরর্থক চেঁচামেচি বন্ধ করতে বাধ্য হবে।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।