মার্কিন গতিবিধি পর্যবেক্ষণ করে ইরানের প্রস্তুতি জোরদার
https://parstoday.ir/bn/news/event-i157106-মার্কিন_গতিবিধি_পর্যবেক্ষণ_করে_ইরানের_প্রস্তুতি_জোরদার
পার্সটুডে-পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক গতিবিধি বৃদ্ধির পাশাপাশি চীন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে গোয়েন্দা সহযোগিতা জোরদার করার ইঙ্গিত দিলো বিভিন্ন সংবাদ প্রতিবেদন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২০:৪০ Asia/Dhaka
  • মার্কিন সমরসজ্জা
    মার্কিন সমরসজ্জা

পার্সটুডে-পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক গতিবিধি বৃদ্ধির পাশাপাশি চীন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে গোয়েন্দা সহযোগিতা জোরদার করার ইঙ্গিত দিলো বিভিন্ন সংবাদ প্রতিবেদন।

আল-আলমের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, লেবাননের অনলাইন সংবাদপত্র "আল-আখবার" একটি বিশ্লেষণাত্মক নিবন্ধ ছেপেছে। ওই নিবন্ধে উল্লেখ করা হয়েছে: সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা এই অঞ্চলে তাদের সামরিক বাহিনী এবং সরঞ্জাম মোতায়েন বৃদ্ধি করেছে এবং তাদের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে বিভিন্ন বিকল্প ব্যবহার করার দাবি করে যাচ্ছে। কিছু বিশ্লেষক বিশ্বাস করেন যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথ অব্যাহত রাখার ঘটনা প্রমাণ করে যে যা ঘটছে তা কূটনীতির পতন নয় বরং "সামরিক চাপ" এর মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য আমেরিকার প্রচেষ্টা। এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে "কূটনীতির সামরিকীকরণ" নামে পরিচিত একটি পদ্ধতি।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে পেন্টাগন ক্যারিবীয় অঞ্চল থেকে বিমানবাহী রণতরী "ইউএস জেরাল্ড আর. ফোর্ড" কে আরব সাগরে "আব্রাহাম লিংকন"-এর সাথে যুক্ত করার জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপের অর্থ হল যুদ্ধবিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ এই অঞ্চলে আগ্রাসী হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করা।

"রয়টার্স" সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে আল-আখবার আরও লিখেছে যে, মার্কিন সামরিক বাহিনী কয়েক সপ্তাহর মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সম্ভাব্য অভিযানের জন্য পরিস্থিতি পর্যালোচনা করছে।

এই প্রক্রিয়ার ধারাবাহিকতায়, "ন্যাশনাল ইন্টারেস্ট" বিশ্লেষণাত্মক সাইট মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ১২টি উন্নত F-35A ফাইটার পাঠানোর কথা জানিয়েছে।

ফাইটারগুলিকে KC-135 রিফুয়েলিং বিমানের সহায়তায় আটলান্টিক মহাসাগর হয়ে পশ্চিম এশিয়ায় স্থান্তর করা হবে।

বিপরীতে, প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের একটি প্রতিবেদন ইঙ্গিত দেয় যে চীন স্যাটেলাইট ডেটা এবং যোগাযোগ সহায়তা প্রদান করে ইরানকে তার প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করতে সহায়তা করছে।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।