জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূতের বক্তব্য
সিরিয়ার সহিংসতা অবসানের জন্য প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে
-
মাজিদ তাখতে রাভাঞ্চি
সিরিয়ায় যে সহিংসতা চলছে তার অবসান ঘটাতে এবং দেশটির জনগণ যাতে নতুন করে দুর্ভোগে না পড়ে তার নিশ্চয়তা আনতে অর্থবহ প্রচেষ্টা চালানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সিরিয়ার জনগণের চরম দুর্ভোগের অবসান ঘটাতে প্রচেষ্টা জোরদার করা জরুরি বলে ইরান জোরালোভাবে মনে করে।
মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর মতো কতগুলো মৌলিক নীতির ওপর ভিত্তি করে এই প্রচেষ্টা জোরদার করতে হবে। এর পাশাপাশি সিরিয়ার সমস্ত জায়গা থেকে বিদেশি সেনা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রত্যাহার করে নিতে হবে।
সিরিয়ায় ততপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে সমস্ত রাসায়নিক হামলা চালিয়েছে তার জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনাটাও নিশ্চিত করতে হবে বলেও দাবি জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত।#
পার্সটুডে/এসআইবি/৯