যারাই আমেরিকা ও ইসরাইলের সাথে যুক্ত হবে তাদের উপর আমরা হামলা চলাব
-
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাঞ্চি
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাঞ্চি বলেছেন, যে কোন দেশ আমেরিকা ও ইসরাইলের সাথে যুক্ত হবে তাদের উপর আমরা হামলা চলাব।
তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স-২৪ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তেহরান অনেক আগেই ইউরোপসহ অন্য সবাইকে এই বলে সতর্ক করে দিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে শুরু করা এই যুদ্ধে তারা যেন জড়িয়ে না পড়ে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাঞ্চি হুঁশিয়ার করে দেন, যে কোন দেশ আমেরিকা ও ইসরাইলের সাথে যুক্ত হবে তারা আমাদের হামলার টার্গেটে পরিণত হবে।
তেহরান সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমেরিকার সাথে আলোচনা করছিল উল্লেখ করে তিনি আরো বলেন, সর্বশেষ জেনেভা বৈঠক সাফল্যের সাথে এগিয়েছিল কিন্তু তারপরও ইসরাইল ও আমেরিকা হামলা চালায়।
তিনি বলেন, আমাদের কাছে এমন খবর আছে যে, সিআইএ ও মোসাদের মাধ্যমে ইসরাইল ও আমেরিকা ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্রে সজ্জিত করছে। এ অবস্থায় যারাই তাদেরকে সহযোগিতা করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।#
পার্সটুডে/এমনআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।