সিরিয়ায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানালো ইরান, রাশিয়া, তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i101590-সিরিয়ায়_ইসরাইলি_হামলার_প্রতিবাদ_জানালো_ইরান_রাশিয়া_তুরস্ক
সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরাইল বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে যে হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক। আস্তানা শান্তি প্রক্রিয়ায় এই তিন দেশ হচ্ছে গ্যারান্টার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২১ ১০:৪৮ Asia/Dhaka
  • সিরিয়ার লাতাকিয়া বন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা (সম্প্রতিক ছবি)
    সিরিয়ার লাতাকিয়া বন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা (সম্প্রতিক ছবি)

সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরাইল বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে যে হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক। আস্তানা শান্তি প্রক্রিয়ায় এই তিন দেশ হচ্ছে গ্যারান্টার।

‌আস্তানা শান্তি প্রক্রিয়ার ১৭তম বৈঠক শেষে তিন দেশ এক যৌথ বিবৃতিতে সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যহত হামলার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার ওপরে এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন অবসানের আহ্বান জানিয়েছে এই তিন দেশ। একই সঙ্গে তারা বলেছে, ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরাইলি হামলার কারণে সিরিয়ার বেসামরিক নাগরিকদের জীবন চরম হুমকির মুখে পড়ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে দুদিনব্যাপী আস্তানা শান্তি প্রক্রিয়ার বৈঠক শুরু হয়। এতে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা ছাড়াও সিরিয়ার সরকার এবং বিরোধী প্রতিনিধিরা অংশ নেন।

২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা শুরু করে। এরপর থেকে প্রায় নিয়মিত ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া দায়েশ সন্ত্রাসীদের পতনের মুখে তাদের মনোবল ধরে রাখার জন্য ইসরাইল সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৩