গোলান মালভূমিতে বসতি স্থাপনে ইসরাইলি পরিকল্পনা আরবদের বিরুদ্ধে আগ্রাসনের নতুন রূপ
https://parstoday.ir/bn/news/west_asia-i101836-গোলান_মালভূমিতে_বসতি_স্থাপনে_ইসরাইলি_পরিকল্পনা_আরবদের_বিরুদ্ধে_আগ্রাসনের_নতুন_রূপ
অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে নতুন করে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২১ ১১:৫২ Asia/Dhaka
  • হাজেম কাসেম
    হাজেম কাসেম

অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে নতুন করে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, ইসরাইলের এই পরিকল্পনা মূলত আরবদের বিরুদ্ধে আগ্রাসনের নতুন রূপ।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম গতকাল (মঙ্গলবার) এসব কথা বলেছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে তারই বর্ধিত রূপ হচ্ছে গোলান মালভূমিতে ইহুদি বসতি করার পরিকল্পনা।

হামাসের এই মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সমস্ত আইন-কানুন লঙ্ঘন করে ইসরাইল তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। তিনি বলেন, ইসরাইলের এই পরিকল্পনা ইতিহাসের বাস্তবতা মুছে দিতে পারবে না এবং আরবদের পরিচয়ও মুছে দেয়া যাবে না।

গত রোববার ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা গোলান মালভূমিতে ইহুদি বসতি দ্বিগুণ করার জন্য ১০০ কোটি শেকেল অর্থ বরাদ্দ দিয়েছে। এর বিরুদ্ধে আরবিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/২৯