গাজায় ২ দফা বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরাইল
মে ২৬, ২০১৬ ০৫:০২ Asia/Dhaka
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমানগুলো আজ(বৃহস্পতিবার) খুব ভোরে অধিকৃত ফিলিস্তিনিনের গাজা উপত্যকায় দু’দফা বিমান হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালালো ইহুদিবাদী ইসরাইল।
ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, রাফা এবং নুসেরিয়াত শরণার্থী শিবিরের পশ্চিমে এ হামলা চালানো হয়েছে। খুব ভোরে চালানো হামলায় এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায় নি। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলীয় খোলা এলাকায় গতরাতে কথিত রকেট হামলার পরই বিমান আগ্রাসন চালানো হলো।
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী মাঝে মাঝেই গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়ে থাকে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সব আগ্রাসন চালানো হয় এতে বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৬
ট্যাগ